ধূসর স্বপ্নেরা
পড়ন্ত এক শেষ বিকেলে,
অদ্ভুত এক সাধ জাগলো মনে।
ইচ্ছে হল পরী হবো, সাদা পরী।
গায়ে জড়াবো সাদা মেঘের শাড়ি,
এলো চুলে পরবো সাদা চেরি।
কানে পরবো দোলনচাঁপার দুল,
হাতে-গলায় সুরভিত বেলী।
এমন সময় হঠাৎ দেখি,
কোত্থেকে এক মেঘের টুকরো
মুগ্ধ চোখে তাকিয়ে থেকে
বলল শেষে, ‘যাবে আমার সাথে?’
স্তব্ধ আমি হতবাক,
একেবারেই নির্বাক;
ভুলেই গেছি শুধোতে তাকে,
‘কোথায় নেবে এই আমাকে?’
হাতটা শুধু বাড়িয়ে দিলাম,’চল’।
যেইনা আমি উড়তে যাবো,
মেঘকুমারের হাতটা ধরে,
অমনি দেখি,
পথ আগলে দাঁড়িয়ে আছে
মেঘের মতই শুভ্র-সাদা
অসংখ্য সব কাশফুলের সারি।
স্নিগ্ধ হেসে বলল ওরা,
‘ওরে সাদা পরী,
আমরা হেথা তোমার জন্যে,
চল মোদের বাড়ি।

Related Articles
From 21 to 71
আমাদের জাতিসত্বার সংগ্রাম ,২১ থেকে ৭১ ১৯৪৯শে, বাংলায় এসে পাকিস্তানি জিন্নাহ বলেছিলেন । state language should be Urdu and Urdu.
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত – ডঃ খায়রুল হক চৌধূরী
[যে মানুষটি তোমাদের স্বাধীনতা এনে দিল, তাকে কেন তোমরা হত্যা করেছ? (Germanyr Martin Luther University তে অনুস্টিত systemic functional linguistics
I Believe
I believe that I am my own beingmy thoughts are of my own and so is my belief. I believed


