বিষণ্ণ শহরের পথে

বিষণ্ণ শহরের পথে

এ শহরে আমার কোনো বন্ধু নেই! 
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।

বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, 
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের। 
কেবল একরাশ ক্লান্তির!

এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই। 
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি। 
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।

এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে। 
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।

এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা। 
আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।

 
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত, 
হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন, 
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?


Place your ads here!

Related Articles

হত্যা রক্ত ও আর্তনাদ

হত্যা রক্ত ও আর্তনাদ লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ভুবন জুড়ে মরণ খেলা হত্যা, রক্ত ও আর্তনাদ! ধরণীর ধূলিতে মানুষের দল

Poem on 26th March

একটি নক্ষত্রের আলোয় ভরা আমার বাংলাদেশ (১৯২০ সালের ১৭ই মার্চ থেকে ১৯৭১’র ২৬শে মার্চ) ১৯২০ সালের ১৭ই মার্চ টুঙ্গীপাড়ায় জন্ম

আমার একটা বাসা ছিল

আমার একটা বাসা ছিল তার চিলেকোঠায় স্বপ্ন ছিল। অনেক রকম স্বপ্ন, রঙিন প্রজাপতির মতন, সুদর্শন যুবার মতন, ইচ্ছে পূরণের চেরাগের

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment