ধূসর স্বপ্নেরা
পড়ন্ত এক শেষ বিকেলে,
অদ্ভুত এক সাধ জাগলো মনে।
ইচ্ছে হল পরী হবো, সাদা পরী।
গায়ে জড়াবো সাদা মেঘের শাড়ি,
এলো চুলে পরবো সাদা চেরি।
কানে পরবো দোলনচাঁপার দুল,
হাতে-গলায় সুরভিত বেলী।
এমন সময় হঠাৎ দেখি,
কোত্থেকে এক মেঘের টুকরো
মুগ্ধ চোখে তাকিয়ে থেকে
বলল শেষে, ‘যাবে আমার সাথে?’
স্তব্ধ আমি হতবাক,
একেবারেই নির্বাক;
ভুলেই গেছি শুধোতে তাকে,
‘কোথায় নেবে এই আমাকে?’
হাতটা শুধু বাড়িয়ে দিলাম,’চল’।
যেইনা আমি উড়তে যাবো,
মেঘকুমারের হাতটা ধরে,
অমনি দেখি,
পথ আগলে দাঁড়িয়ে আছে
মেঘের মতই শুভ্র-সাদা
অসংখ্য সব কাশফুলের সারি।
স্নিগ্ধ হেসে বলল ওরা,
‘ওরে সাদা পরী,
আমরা হেথা তোমার জন্যে,
চল মোদের বাড়ি।

Related Articles
তোমার কথা
তোমার কথা:- তোমার কথা মনে হলেইআপনা আপনিই হেসে উঠেডাক্তার বাড়ির রক্তিম, রক্ত জবা গুলি! শরীর দুলিয়ে হাসতে থাকেদুধে ভাতে খাবার
তারুণ্যই পারে
তারুণ্য পারেশুধু তারুণ্যই পারেদানবের কালো থাবা উড়িয়ে দিতেনিমেষ ফুঁৎকারে। তারুণ্য পারেশুধু তারুণ্যই পারে। তারুণ্য পারে ভেঙে দিতে বিষদাঁতযা পারেনি কেউ
বাউল গানের আসর
বাউল গানের আসর লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) গাঁয়ের বাউল পাড়ার মাঠে আজ জমেছে বাউল গানের আসর, মাইকের চোঙা লাগানো


