কুয়াকাটা
তুমি সূর্যের আলোয় নিজেকে দেখলে
পেছনের ছায়া কখনো চেয়ে দেখলে না;
তুমি তার পায়ের শব্দেও পেছনে তাকালে না!
অথচ আমার শব্দ কাব্যের শব্দ গুলি
অবিরাম তোমার পেছনেই ছায়া হয়েছিল
হেটে চলেছে ক্লান্তিহীন!
শুনেছি জোনাকি আলো দেখতে গিয়ে
ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে
অন্ধকারে কান পেতে রেখেছিলে তুমি!
আমি তোমার সাথে
লং ড্রাইভে যাই এক সাথে
বনের ভিতর ক্যাম্পিং করি
বন্য হই প্রকৃতিতে;
পাহাড়ে যাই, সমুদ্র স্নান করি
তোমার গা ধুইয়ে দেয় যত্ন করে;
তুমি আরামে গা এলিয়ে দাও আমার কাছে
পরম বন্ধুর কাছে, পরম বিশ্বাসে!
আমি পড়ে থাকি সূর্যের কাছে –
তুমি হাত ধরাধরি করে হাটছো কুয়াকাটায়
রাতের অন্ধকারে!
Related Articles
দিনকাল
নিঃসঙ্গতা আমার প্রার্থনা একরাশ ভালবাসাঅসীম আকাশবিশাল সমুদ্র কিংবাচারিদিক অন্ধকারে মিটিমিটি জোনাকিরা । নিঃসঙ্গতা আমার প্রেরণা অথবা প্রাপ্যরঙ্গে ভরপুর ছন্দরূপবতী ছায়া
LIFE
Yesterday is a story of past,A chapter of lifePages that can’t be revisedJust stays as unfertilised memory Tomorrow is unpredictableToday
Ami Palye Berai
আমি পালিয়ে বেড়াই ড: খায়রুল হক চৌধুরী দয়া করে চুপ কর! আমি আর বুঝতে পারিনা,পারিনা আমি আধাঁরের মাঝে আমার পথ


