দীঘি

দীঘি

আজকাল মন আমার বড্ড কথা বলে,
পা’দুটোও কেমন যেন নিজের মনেই চলে।
ভাবনা গুলো এলোমেলো, ইচ্ছেমতো উড়ে
সবসময়ই জানিস তোরা! তোদের মনে পড়ে।
জানি আমি, এখন সেই আগের সময় নেই,
মনের কাছে আমার আমি, আগের আমি সেই।

নতুন মানুষ, নতুন স্বপ্ন, নতুন কত মুখ!
তবুও মন খুঁজেই ফেরে পুরোনো সব সুখ।
বাঁধন ছেঁড়া অনেকদিনের, এখনও রক্তক্ষরণ,
মন বেহায়া খুঁজেই মরে পিছু ফেরার কারণ।
রক্তগুলো ফোঁটায় ফোঁটায় দীঘি হতে থাকে,
বন্ধুগুলো দীঘির বুকে পদ্ম হয়ে ভাসে…………।।

প্রতীকী ছবি

Place your ads here!

Related Articles

It's been Raining – River should be somewhere

বৃষ্টি যখন – নদীটা কোথাও আছে হাজার বছর ধরে বৃষ্টি আমি ঝরছি অঝর ধারায়ঝরছি তো ঝরছিই… মাঠ ঘাট শস্য লোকালয়কিছুই

দৃশ্যান্তরে একা

শূন্য থেকে শূন্যশেষ নাই আকাশের ঠিকানাকথা রেখে কথার যেমন নেইকালো হরিণ চোখে…মনে যে বিল বহমানতার নাম রাজধলাতার অন্তরে আঁধার ।

দেশ আমার মাটি আমার

দেশ আমার মাটি আমার লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) দেশ আমার মাটি আমার এই ভারত মহান দেশ, মাটিতে ফলে সোনার ফসল

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment