দীঘি

দীঘি

আজকাল মন আমার বড্ড কথা বলে,
পা’দুটোও কেমন যেন নিজের মনেই চলে।
ভাবনা গুলো এলোমেলো, ইচ্ছেমতো উড়ে
সবসময়ই জানিস তোরা! তোদের মনে পড়ে।
জানি আমি, এখন সেই আগের সময় নেই,
মনের কাছে আমার আমি, আগের আমি সেই।

নতুন মানুষ, নতুন স্বপ্ন, নতুন কত মুখ!
তবুও মন খুঁজেই ফেরে পুরোনো সব সুখ।
বাঁধন ছেঁড়া অনেকদিনের, এখনও রক্তক্ষরণ,
মন বেহায়া খুঁজেই মরে পিছু ফেরার কারণ।
রক্তগুলো ফোঁটায় ফোঁটায় দীঘি হতে থাকে,
বন্ধুগুলো দীঘির বুকে পদ্ম হয়ে ভাসে…………।।

প্রতীকী ছবি

Place your ads here!

Related Articles

সাহাদাত মানিকের ‘মানুষের সংলাপ’

আতিকুর রহমান শুভ: আমার পদ্য পছন্দ নয় একেবারেই৷ পদ্যের শব্দের কারুকার্য আমি কম বুঝি৷ গদ্যের সারল্য আমাকে বরাবর টানে৷ তবুও

Oi coloured boy

Oi coloured boy, where’s your mates, where’s your money, Coming out of your bando, with decadence, anger, struggle and unrelent

ঝড় বৃষ্টি ও জোছনা রাতি

জ্যৈষ্ঠ মাসের ঐ ঝড়ে, গাছ থেকে আম পড়ে, চল আমবাগানে আম কুড়োতে যাই। পথে ওড়ে ধুলো বালি, বাগানেতে নাই মালি,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment