আলৌকিক প্রেম

আলৌকিক প্রেম

ভীরু চাঁদ পালিয়ে বেড়িয়েছে এতকাল

বিশ্বাসী মেঘের আড়ালে আড়ালে!

অভ্যেসে পরিণত হয়েছে তাই

মেঘের যখন রুপ বদলেছে,

হুংকারে কালবৈশেখী নেমেছে!

চমকে উঠেছে, ঘাবড়ে যায়নি কখনোই।

পূর্নিমার রাতে যখন মেঘ হাল্কা হয়ে ভাসছে

আলোকিত চাঁদ নিজের অজান্তেই বেরিয়ে পড়েছে!

চোখে চোখ পড়ে গেছে ধ্রুবতারার সাথে!

ভয়ংকর ভাবনায় আন্দোলিত হয় তার মন!

রচিত হয়ে যাবে কি আলৌকিক প্রেমময় কোনো এক লোকগাঁথা!

Shahnaz Perveen

Shahnaz Perveen

আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।


Place your ads here!

Related Articles

বসন্ত আগমনী

যখন থামবে সব আনন্দ কলরব প্রাণের যত সাধ , মনের অনুপম সাজ! নিজকে গুটিয়ে নিব নাহয় শামুক হবো !খুঁজবো না আর সাড়া তোমার

গোধূলি

সবকিছু হারিয়ে হারাই গোধূলির মায়াজালে! সেদিন পরম আবেগে গোধূলির কোলে ঢোলে পরেছিলাম! উজাড় হয়েছিলাম! অচেতন ছিলাম নেশাময় জগতে, গোধূলির নেশায়!

তুমি চলে যাও

কবিতাকে বল্লাম প্রিয়া, এ কোন পাষণ্ড তোমার ভিটা মাটি ছাইয়ের সাথে মিশিয়ে দিয়েছে? ঘরে আগুন দিয়ে তোমার শাড়ী ব্লাউস খুলে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment