শীতের আমেজ
ভারী হিমেল বাতাস বইছে
শীতের আমেজ নিয়ে এসেছে
পাতাগুলো কুঁকড়ে উঠছে
শক্তিহীন দোলা গাছের ডালপালাতে!
করছে বরফ শীতল মন
হৃদস্পন্দন থামিয়ে দিচ্ছে হঠাৎ
শীতনিদ্রার প্রয়োজন মনে হয়
তবুও চলবে জীবন অদ্ভুত যান্ত্রিকতায়
যেন সবকিছুই আছে ! আবার কিছুই নেই!
Shahnaz Perveen
আমি ফ্যামিলী মেডিক্যাল প্র্যাকটিশনার, কাজ করছি ফুলটাইম নারেলেন টাউন মেডিক্যাল সেন্টারে। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৩ এ গ্রাজুয়েশন করে নিউজিল্যান্ড প্রবাসি হই ১৯৯৬ সনে। প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়ায় ফেলোশীপ অর্জন করি আর দুই দেশের রোগীদের সেবা করছি গত আঠারো বৎসর যাবৎ। আমি সিডনিতে স্বামী ডাক্তার রশীদ আহমেদ আর দুই কন্যা প্রমা আর নাহিয়ানকে নিয়ে বাস করি। অবসর সময়ে আমার গান করা, শোনা, কবিতা লিখা আর সমুদ্র তীরে বেড়ানো পছন্দ। জি সিরিজ এই বৎসর আমার রবীন্দ্র সংগীতের একক এলবাম "আমার সকল ভালবাসা" বের করেছে । আমি নিজেকে কবি বা শিল্পী বলতে চাইনা, তবে শিল্পকে আমি ভালবাসি।
Related Articles
মায়ের কাছে চিঠি
মা তুমি কেমন আছো? শুধুই জানতে ইচ্ছে করে, তোমার কথা মনে হলে চোখের পানি ঝরে। এখন কেন আমায় ছেড়ে অনেক
আমারে কে নিবি… দিলরুবা শাহানা
বিক্রিবাট্টা শেষ হাঁট ভাঙ্গতে শুরু করলো; অপরূপা মেয়েটি তখনো বসে আশা জেগে আছে তার, হয়তো পাওয়া যাবে কাউকে শেষ পণ্য
আসিছে দীপাবলী
আসিছে দীপাবলী লক্ষ্মণ ভাণ্ডারী কৃষ্ণপক্ষের চাঁদ হাসিছে গগনেতে, বৈরাগীর গীত শুনি রজনী প্রভাতে। বিছানায় আছি শুয়ে মেলিয়া নয়ন, চাষী



