অপেক্ষা আর অন্ধপ্রেম
অপেক্ষা আর অন্ধপ্রেম
হাঁটি হাত ধরে
তোমার একটামাত্র শব্দ “ভালো লেগেছে “
অনেক গুলো শব্দের দিকে ঠেলে দিলো
ভাঙ্গলো ইনবক্সের নিরবতা!
বার বার দেখছি পরের লাইনের ফাঁক টুকু
অনেক শব্দে লিখে দিতে পারতে
নিরুদ্বেগ মেঘের গায়ে একটা কবিতা নয়ত একটি গান
কেন লিখলে না
ইনবক্সে ঝুলে পড়া ঠোঁটে উচ্চারণের শব্দ কতক
তবুও দিয়েছি ফিরতি ভালোলাগা
লাইকের আঙ্গুলে বকুলের গন্ধ মিশিয়ে
জানি বয়ে গেছে অনুভবের নদী তোমার
তারপর তুমি ও আমি
তাকিয়ে থেকেছি কিছুক্ষণ জনা দুই নি:সঙ্গ
ইনবক্সের এপারে – ওপারে।
Najmin Mortuza
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।
Related Articles
অন্তর্যামী কি তা জানে
গভীর রাতের কান্না কি কান্নাদাতা দেখে? তখন বুক টা ভারী হয়ে যায়! অন্তর্যামী কি তা জানে? সবকিছুই অসম্ভব, জেনেও কেউ
আহা! – দিলরুবা শাহানা
সন্ধ্যা ছিল মনোরম, খাবারদাবার সবই মনোহর, দাওয়াতীরা খোশগল্পে মশগুল , অল্পস্বল্প গল্প সব নিয়ে চলছিল। রবীন্দ্রনাথ থেকে ফুলসজ্জা সব সব
To Tune You into a Hearty Jingle
এই কবিতা ইতিমধ্যে 5 বার পড়া হয়েছে! Let the dusk come and the sun sinkInto the blues of the ocean;Let



