খোঁজ

খোঁজ

পদচিহ্ন খুঁজে খুঁজে ফিরছো কি তুমি ?
একটা তেপান্তরের মাঠ ,
বয়ে যাওয়া ছোট্ট নদী
সাদা কাশবন ধার
ধুলো জমা পুরোনো বইয়ের সারি
শীতল সন্ধ্যার সেই নিজস্ব আলোয়
সামনের অন্ধকার গলি !

খোঁজো।

একদিন ঠিক পেয়ে যাবে
পাতার ফাঁকে ফাঁকে
কিচিমিচি অতিথী পাখি
রঙীন বাগান বিলাস
আর তার ঝোপে
বহুকাল আগে লেখা
একটা ছোট্ট চিঠি !!

ওয়াহিদা নীরা


Place your ads here!

Related Articles

জ্বলনেই হবে জয়

কে দেখি আজ পুড়ায় মোরে যে অনলের দাহ্য ভারী করবো না ভাই পুড়বো তবু গগনফাটা আহাজারি সেই অনলের কি এমন

এমন কি কথা ছিল?

চোখের আড়াল হবে, আমি ভুলে যাবএমন কি কথা ছিল? সাত সাগর আর তের নদীর উপরযে আকাশ যান দেখছ আজ সেটি

আমার গাঁয়ের মুক্ত গগনে

আমার গাঁয়ের মুক্ত গগনে লক্ষ্মণ ভাণ্ডারী   আমার গাঁয়ের মুক্ত গগনে পাখি উড়ে ডানা মেলে, আমার গাঁয়ে বটের ছায়ায় ছোট

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment