প্রস্থান
শুনলাম গত রাতে চলে গেছে সে
দীর্ঘ জীবন পেড়িয়ে অবশেষে নিজ ঘরে
আত্নঘাতী হয়ে ছিল সে
সেই কবে বোধহয় বছর কুড়ি তো নিশ্চিত হবে
তারপর নিদারুন গুমোট অন্ধকার হাঁতড়ে চলেছিল নিরন্তর
দিগন্তের আলোটুকু ছোঁবে বলে
প্রতিরাতে তারাভরা রাত চিঁড়ে চাঁদ এসে বলেছে তাকে
আজ রাতটুকু থেকে যাও কাল দেখা পাবে
সেই থেকে চাঁদের চকরী হয়ে থেকে গেছে সে
দেখা হবে ……দেখা হবে………নিশ্চয়ই হবে
দরজার ওপারে ওই অসীম শূন্যতায় দুহাত মেলে
দাঁড়িয়ে ছিল কেউ বুঝি কাল রাতে
অভিমানী তাই খোলস ছেড়ে চলে গেছে
অবশেষে ………
ওয়াহিদা নীরা
Related Articles
তোমায় অনেক ভালোবেসেছিলাম
তোমায় অনেক ভালোবেসেছিলাম ———————————— তোমায় অনেক ভালোবেসেছিলাম কখনো কেউ জানেনি তা জানি শুধু এই আমি, একমাত্র তোমায় আমি চেয়েছিলাম কেউ
গাঁয়ের মাটি আমার মা
এই মাটি আমার মা লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) এই গাঁ যে আমার মা, এই মাটি আমার মা। গাঁয়ের ছায়া মাটির
ফুল ফোটে বনে বনে
ফুল ফোটে বনে বনে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ফোটে ফুলকলি বহিছে সমীর প্রভাত সময় কালে, করিছে কূজন প্রভাত পাখিরা বসিয়া


