প্রস্থান
শুনলাম গত রাতে চলে গেছে সে
দীর্ঘ জীবন পেড়িয়ে অবশেষে নিজ ঘরে
আত্নঘাতী হয়ে ছিল সে
সেই কবে বোধহয় বছর কুড়ি তো নিশ্চিত হবে
তারপর নিদারুন গুমোট অন্ধকার হাঁতড়ে চলেছিল নিরন্তর
দিগন্তের আলোটুকু ছোঁবে বলে
প্রতিরাতে তারাভরা রাত চিঁড়ে চাঁদ এসে বলেছে তাকে
আজ রাতটুকু থেকে যাও কাল দেখা পাবে
সেই থেকে চাঁদের চকরী হয়ে থেকে গেছে সে
দেখা হবে ……দেখা হবে………নিশ্চয়ই হবে
দরজার ওপারে ওই অসীম শূন্যতায় দুহাত মেলে
দাঁড়িয়ে ছিল কেউ বুঝি কাল রাতে
অভিমানী তাই খোলস ছেড়ে চলে গেছে
অবশেষে ………
ওয়াহিদা নীরা
Related Articles
প্রয়োজন – অপ্রয়োজন
অপ্রয়োজনীয় কথা কাজ আছে যত মনে সময় থাকতে সেরে নাও, রেখো না গোপনে এগুলোই তোমাকে করবে হয়তো অমর অক্ষয় বড়
Niyazir Mukh
নিয়াজীর মুখ আহমেদ সাবের কেউ কেউ ইতিহাস লেখে – আগের সমস্ত পাতা,ছিঁড়ে খুঁড়ে আস্তাকুলে ফেলে, দেয়ালে দেয়ালে আঁকা অপূর্ব ম্যুরাল
তবু বেঁচে থাকার আশ্বাস!
ক্রমশই বিষাক্ত হয়ে আসছে চারিপাশ। নি:শ্বাসে বিষের গন্ধ, মুখ ভর্তি তেতো স্বাদ। বিষমাখা ছুরি হাতে ঘুরছে আদম হাওয়ারা, ছোটখাটো ত্রুটিতেই


