প্রস্থান

প্রস্থান

শুনলাম গত রাতে চলে গেছে সে
দীর্ঘ জীবন পেড়িয়ে অবশেষে নিজ ঘরে

আত্নঘাতী হয়ে ছিল সে
সেই কবে বোধহয় বছর কুড়ি তো নিশ্চিত হবে
তারপর নিদারুন গুমোট অন্ধকার হাঁতড়ে চলেছিল নিরন্তর
দিগন্তের আলোটুকু ছোঁবে বলে
প্রতিরাতে তারাভরা রাত চিঁড়ে চাঁদ এসে বলেছে তাকে
আজ রাতটুকু থেকে যাও কাল দেখা পাবে
সেই থেকে চাঁদের চকরী হয়ে থেকে গেছে সে
দেখা হবে ……দেখা হবে………নিশ্চয়ই হবে

দরজার ওপারে ওই অসীম শূন্যতায় দুহাত মেলে
দাঁড়িয়ে ছিল কেউ বুঝি কাল রাতে
অভিমানী তাই খোলস ছেড়ে চলে গেছে
অবশেষে ………

ওয়াহিদা নীরা


Place your ads here!

Related Articles

কুয়াকাটা

তুমি সূর্যের আলোয় নিজেকে দেখলে পেছনের ছায়া কখনো চেয়ে দেখলে না; তুমি তার পায়ের শব্দেও পেছনে তাকালে না! অথচ আমার

মর্যাদা

মর্যাদা কে করো ভয়। মর্যাদা পেতে হলে , হাজারো বছরের , তপ্যসের প্রয়োজন হয় । চাইলে কি মর্যাদা পাওয়া যায়

বিপরীতমুখী

সারাটা জীবন জেদ করে তুই আমার বিপরীতেই থেকে গেলি মেয়ে … আমি বললাম দেখ, চাদের কি অপরূপ স্নিগ্ধ আলো… তুই

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment