আবর্তিত জীবন

আবর্তিত জীবন

তোমার জন্য কবিতাখানি
তুমি – তনয়া, রমণী, নারী।
তোমারই শরীরখানি
কত উপাদেয় উপকরণ
শত কবিতা, গল্প কিংবা চিত্রাঙ্কন
অথবা কোনো উপন্যাসের নিপুণ বর্ণন!

থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স
মেপে দেয়া ছকে কী অপরূপ!
সে মতে তোমারও নিজেকে গড়া
প্রিয় পুরুষ চক্ষুর প্রিয় হওয়া!

হাজার তৃষিত দৃষ্টির
উন্মাদনায় ছোঁড়া কলুষিত পঙ্কিলতা
সে কালি লাক্স সাবানে ওঠে না।

sketch_by_the_art_geek

অথবা কোনো রনাঙ্গনে
লালসার আহ্বানে – তোমাকেই কাম্য।

তুমি নারী তনু সৌন্দর্যে বিকশিত
পূজিত, ধন্য।


Place your ads here!

Related Articles

Poem “50 Fallen Leaves of Silver Fern” by Abu Sufian

50 Fallen Leaves of Silver Fern By Abu Sufian Your sons and daughters carried heavy tears On their cheeks before

ভালো থেকো

ভালো থেকো ছোট্ট পাখি হলদে স্মৃতির শাঁখায় শাঁখায় ভালো থেকো মিষ্টি বিকেল পুরোনো সব বইয়ের পাতায় ভালো থেকো মুখো মুখী

বুক পকেট

টাকা নেই বুক পকেটে যন্ত্র নেই বুক পকেটে দুঃখ নেই বুক পকেটে রোগ নেই বুক পকেটে শুধু তুমি আছো সত্য

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment