আবর্তিত জীবন
তোমার জন্য কবিতাখানি
তুমি – তনয়া, রমণী, নারী।
তোমারই শরীরখানি
কত উপাদেয় উপকরণ
শত কবিতা, গল্প কিংবা চিত্রাঙ্কন
অথবা কোনো উপন্যাসের নিপুণ বর্ণন!
থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স
মেপে দেয়া ছকে কী অপরূপ!
সে মতে তোমারও নিজেকে গড়া
প্রিয় পুরুষ চক্ষুর প্রিয় হওয়া!
হাজার তৃষিত দৃষ্টির
উন্মাদনায় ছোঁড়া কলুষিত পঙ্কিলতা
সে কালি লাক্স সাবানে ওঠে না।
অথবা কোনো রনাঙ্গনে
লালসার আহ্বানে – তোমাকেই কাম্য।
তুমি নারী তনু সৌন্দর্যে বিকশিত
পূজিত, ধন্য।
Related Articles
Shekal, a'kal, Hey Janoni
সেকাল, একাল, হে জননীআবেদ চৌধুরী ধানের কালে জন্ম আমার তোমার কোলে সুপারির বনে;হরিত বিকেলে তখনো নদীতে মাছেদের খেলা হত ।উজান
ভারতের রাজধানী
আমাদের দিল্লীতে ভারতের রাজধানী, এমন মহানগর কোথাও যে দেখি নি। দিল্লীতে পানিপথে হয়েছিল যুদ্ধ, কামানের গর্জনে কেঁপেছিল বিশ্ব। গজনীর সুলতান
প্রান ও যুদ্ধ
জীবন চলায় যুদ্ধ , তাহা কি সত্য নয় ? যুদ্ধ না করতে পারলে , জীবন কারে কয় ? যাহার প্রান



