রায় ষ্টুডিও

রায় ষ্টুডিও

যেদিন তুমি বললে,”চলে যাচ্ছি”
বুকের ভেতর হুড়মুড় করে ভেঙে পড়লো কিছু একটা ।
নদীর পাড় কি এমনি ভেঙে পরে তারপর সব শুনশান শুধু ছলাৎ ছলাৎ জলের বয়ে চলা।
তেমনি চোখের কোলে জলের ধারা।

বললে ,”একবার শেষবার দেখা করতে চাই”!
খুব জোড়ে যেমন হাওয়া ঘুরে ওঠে,ব্যাকুল বাতাসে বৃক্ষরা দোলে,ছিন্ন পাতার ছোটাছুটি চলে-
বিক্ষিপ্ত মন ছুটছে তোমার কাছে,আঁকড়ে ধরতে চাই
কোনো ঠাঁই নাই-
আমার দীর্ঘশ্বাস ঠিকানাবিহীন আমাকেই খুঁজে ফেরে।

একবার মুখ তুলে চেয়ে বললে,”এবার তবে যাই “
মুহূর্তেই শরতের সব শিউলিরা ব্যাথাতুর ঝড়ে পরলো একসাথে-
সারা গাছ জুড়ে যে শূন্যতা তা চেপে বসলো আমার বুকে।নি:শ্বাস বন্ধ ,তোমার ছায়াও অদৃশ্য ।
তুমি চোখের আড়াল হলে।

সেই শেষবার আশ্বিনের সকালে তোমার সাথে আমার রায় স্টুডিওতে দেখা হয়েছিল-
আর তারপর থেকে আমার জীবনে তুমি নেই নদী নেই বৃক্ষ নেই শিউলি নেই – শুধু নেই আর নেই
তুমি না থাকাতে আসলে শূন্যতা ছাড়া আমার আর কিছুই অবশিষ্ট নেই।

রায় ষ্টুডিওতে তোলা লেখিকার পুরোনো দিনের ছবি
পূরবী পারমিতা বোস

পূরবী পারমিতা বোস


Place your ads here!

Related Articles

I Believe

I believe that I am my own beingmy thoughts are of my own and so is my belief. I believed

প্রেমিকা

প্রেমিকা হয় স্বচ্ছ লেকের মতো প্রেমিকা হয় বৃষ্টির মতো প্রেমিকা হয় ক্যানভাসের মতো প্রেমিকা হয় আল্পনার মতো প্রেমিকা হয় বেহালার

চাষীর চোখে আজ জল!

চাষীর চোখে আজ জল! লক্ষ্মণ ভাণ্ডারী   চাষীর চোখে আজ জল! পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল। ঘরে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment