নাগরিক জীবনের ক্যানভাস
নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে
পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।
যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।
নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে
আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ
সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।
থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।
টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা
নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!
কুয়াশারা দু:খের দহনে শিশির হয়
সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-
আমি আমাতে হারাই।

Related Articles
Mum never told a lie – A poem by Abdul Quader
Mum never told a lie Abdul Quader Can mum tell a lie? I believe whatever mum Used to tell was
গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ
গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) গাঁয়ের মাটি সবুজ খাঁটি মাটিতে সোনার ফসল ফলে, ফকির ডাঙায়
সংস্কারের সমীকরণ- শেষ পর্ব
নপুংসক লেজুরবৃত্তি আর অন্ধ সমর্থনের রাজনীতির অবসান হোক, সুষ্ঠ রাজনীতি প্রবর্তনে বিগত দুই বছরের চেষ্টা আর জনগণের আত্মত্যাগ সফল হোক,


