খুঁজে নিয়েছি আমায়
এই করোনায়
নীল আকাশ ভালোবাসে
পাঠায় মেঘ আমি হাঁটি ছায়ায় ছায়ায়
এই করোনায়
চলতি পথের পাখি
কাছে এসে মিষ্টি করে পা ঠোকরায়
এই করোনায়
পিচঢালা পথের পাশে
ছুড়ে ফেলা কোন ডাল গোলাপ ফোটায়
এই করোনায়
বুক ভরে নিঃস্বাস নেয়া
খোলা আকাশের নিচে, মানে বোঝা যায়
এই করোনায়
মানুষের সাথে এই প্রকৃতি
কতটা পরিপূরক কতটা নিবিড়, ভাবায়
এই করোনায়
মিথ্যা কাছে আসা, কাছাকাছি
কতটা মিথ্যা, মিথ্যার মুখোশ খসায়
এই করোনায়
প্রেমে কাছে কি বহু দূরে
প্রশ্নাতীত মনে সুগন্ধী থাকে ভালোবাসায়
এই করোনায়
তুমি গুল্ম বৃক্ষ পশু
কে গৃহবন্ধী, বাকি মুক্ত স্রষ্ঠা বন্ধনায়
এই করোনায়
ভিতরকার মানুষকে
আবার খুঁজে নিয়েছি আমি আমায়
Related Articles
রাঙা মাটির পথ চলেছে
রাঙা মাটির পথ চলেছে লক্ষ্মণ ভাণ্ডারী রাঙা মাটির পথ চলেছে আমার গাঁয়ের পাশে, দুধার ভরা ধান খেত আর চিল
দেশ আমার, মাটি আমার
ভারত আমার জন্মভূমি, এই দেশ আমার মাতৃভূমি, স্বদেশ আমার ভারতবর্ষ, জননী আমার বঙ্গ ভূমি। এই মাটিতে জন্ম আমার আমি দেশকে
আমাকে ভুল বুঝনা
আমাকে ভুল বুঝনা —————— আমাকে ভুল বুঝনা তোমার নিজ গুনে আমায় ক্ষমা করে দিও, আমাকে ভুল বুঝনা যত দূরেই থাকো


