খুঁজে নিয়েছি আমায়
এই করোনায়
নীল আকাশ ভালোবাসে
পাঠায় মেঘ আমি হাঁটি ছায়ায় ছায়ায়
এই করোনায়
চলতি পথের পাখি
কাছে এসে মিষ্টি করে পা ঠোকরায়
এই করোনায়
পিচঢালা পথের পাশে
ছুড়ে ফেলা কোন ডাল গোলাপ ফোটায়
এই করোনায়
বুক ভরে নিঃস্বাস নেয়া
খোলা আকাশের নিচে, মানে বোঝা যায়
এই করোনায়
মানুষের সাথে এই প্রকৃতি
কতটা পরিপূরক কতটা নিবিড়, ভাবায়
এই করোনায়
মিথ্যা কাছে আসা, কাছাকাছি
কতটা মিথ্যা, মিথ্যার মুখোশ খসায়
এই করোনায়
প্রেমে কাছে কি বহু দূরে
প্রশ্নাতীত মনে সুগন্ধী থাকে ভালোবাসায়
এই করোনায়
তুমি গুল্ম বৃক্ষ পশু
কে গৃহবন্ধী, বাকি মুক্ত স্রষ্ঠা বন্ধনায়
এই করোনায়
ভিতরকার মানুষকে
আবার খুঁজে নিয়েছি আমি আমায়
Related Articles
দেবী মহামায়া কালী
দেবী মহামায়া কালী লক্ষ্মণ ভাণ্ডারী দেবী মহামায়া কালী ভীমা ভয়ঙ্করী, চামুণ্ডা ভৈরবী শিবা, পার্বতী শঙ্করী। কৃষ্ণ পক্ষ অমাবস্যা মহা
দু’টুকরো ভালবাসা
ভালবাসা যায় না কাটা, স্নেহের করাত দিয়ে, ভালবাসা ঘুমিয়ে আছে, প্রেমের পরশ নিয়ে। ভালবাসা যায় না ভাঙা, মায়ার হাতুড়ি দিয়ে,
মা
মা: চলতে পথে হঠাৎ করেইথমকে গেল পামনে হোল পেছনে আমারদাঁড়িয়ে আছেন মা। জলদি ঘুরে দৌড়ে গেলামশত স্বপ্ন মনে আঁকাচমকে গিয়ে


