অমর একুশ
ভালোবাসার একুশ তুমি
সংখ্যা নও শুধু, তারিখও নও
রক্ত টগবগ করা উন্মাদনা তুমি
ফেস্টুন হাতে ফ্যাশন নও
ভাষাকে ধারণ করবার চেতনা তুমি
মিশ্র ভাষার কালিমা নও
শহীদের রক্তে লাল রাস্তার পিচ তুমি
জুতো পা বেদীতে রাখা নির্লজ্জতা নও
মায়ের বুলি আওড়ানো সুখ তুমি
উর্দু হিন্দির বাজারের কাটতি নও
বিশ্বের কাছে গর্ব করবার রাজকাহিনী তুমি
তবু কেন নিজ সন্তানের অবজ্ঞায়
নিজ মাটিতেই মুখখানি ঢেকে রও?
সন্তানহারা মায়ের চোখে ঝিলিক দেয়া আলো
আজ সর্বাঙ্গে মেখে নাও।
ছবিঃ মোঃ ইয়াকুব আলী

Related Articles
আমার রবি কবি
পারভেজ রাকসান্দ কামাল: ১) ক্যাসেট প্লেয়ারে একটানা একটি গান বেজে চলেছে। “আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়,
দীঘি
আজকাল মন আমার বড্ড কথা বলে,পা’দুটোও কেমন যেন নিজের মনেই চলে।ভাবনা গুলো এলোমেলো, ইচ্ছেমতো উড়েসবসময়ই জানিস তোরা! তোদের মনে পড়ে।জানি
অনু গল্প : ক্ষণিকা
আমাকে বলেছিলো “ক্ষণিকা”, রেস্টুরেন্টের নাম। ওখানেই ও অপেক্ষা করবে। আমি সিএনজি থেকে নামলাম রাস্তার এক পাশে – রাস্তার ঠিক ওই


