অমর একুশ

অমর একুশ

ভালোবাসার একুশ তুমি
সংখ্যা নও শুধু, তারিখও নও
রক্ত টগবগ করা উন্মাদনা তুমি
ফেস্টুন হাতে ফ্যাশন নও
ভাষাকে ধারণ করবার চেতনা তুমি
মিশ্র ভাষার কালিমা নও
শহীদের রক্তে লাল রাস্তার পিচ তুমি
জুতো পা বেদীতে রাখা নির্লজ্জতা নও
মায়ের বুলি আওড়ানো সুখ তুমি
উর্দু হিন্দির বাজারের কাটতি নও
বিশ্বের কাছে গর্ব করবার রাজকাহিনী তুমি
তবু কেন নিজ সন্তানের অবজ্ঞায়
নিজ মাটিতেই মুখখানি ঢেকে রও?
সন্তানহারা মায়ের চোখে ঝিলিক দেয়া আলো
আজ সর্বাঙ্গে মেখে নাও।

ছবিঃ মোঃ ইয়াকুব আলী

শহীদ মিনার

Place your ads here!

Related Articles

পূজো আসছে

পূজো আসছে লক্ষ্মণ ভাণ্ডারী     পূজো আসছে ঢাক বাজছে বাজছে পূজোর সানাই,   শারদ প্রভাতে কচি ধান খেতে হাওয়া

LIFE

Yesterday is a story of past,A chapter of lifePages that can’t be revisedJust stays as unfertilised memory Tomorrow is unpredictableToday

অভিযোগ নেই

অভিযোগ নেই _______জাহিদ আরেফিন কত আর পথ আছে বাকি- কত অশ্রুধারা বইবে মলিন স্মৃতিপটে , জীর্ণকড়িতে কোনোদিন ফুটবেনা ফুল, তবু

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment