নাগরিক জীবনের ক্যানভাস
নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে
পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।
যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।
নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে
আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ
সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।
থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।
টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা
নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!
কুয়াশারা দু:খের দহনে শিশির হয়
সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-
আমি আমাতে হারাই।

Related Articles
আমার আমি
প্রতিদিনকার বেচাকেনা আর আমি তুমির বাজারে আমি আমাকে হারিয়ে ফেলি! আমি ভুলে যাই বর্ষা যায়, আমার আর বৃষ্টি হয়ে উঠা
মহাবিজয়ের বাণী
লক্ষ্য বাঙালীর রক্তের বিনিময়ে হয়েছে অর্জিত মোদের এই বিজয়।সেই হানাদারদের বিভ ৎস ভয়াবহতা এজীবনে কাহারও কভু ভুলবার নয়। পাক শিবিরে
আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়
আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায় লক্ষ্মণ ভাণ্ডারী আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়, বিহগেরা সব ডাকে তরুর শাখায়। মাঠে যায় সকালে চাষীরা


