খুঁজে নিয়েছি আমায়
এই করোনায়
নীল আকাশ ভালোবাসে
পাঠায় মেঘ আমি হাঁটি ছায়ায় ছায়ায়
এই করোনায়
চলতি পথের পাখি
কাছে এসে মিষ্টি করে পা ঠোকরায়
এই করোনায়
পিচঢালা পথের পাশে
ছুড়ে ফেলা কোন ডাল গোলাপ ফোটায়
এই করোনায়
বুক ভরে নিঃস্বাস নেয়া
খোলা আকাশের নিচে, মানে বোঝা যায়
এই করোনায়
মানুষের সাথে এই প্রকৃতি
কতটা পরিপূরক কতটা নিবিড়, ভাবায়
এই করোনায়
মিথ্যা কাছে আসা, কাছাকাছি
কতটা মিথ্যা, মিথ্যার মুখোশ খসায়
এই করোনায়
প্রেমে কাছে কি বহু দূরে
প্রশ্নাতীত মনে সুগন্ধী থাকে ভালোবাসায়
এই করোনায়
তুমি গুল্ম বৃক্ষ পশু
কে গৃহবন্ধী, বাকি মুক্ত স্রষ্ঠা বন্ধনায়
এই করোনায়
ভিতরকার মানুষকে
আবার খুঁজে নিয়েছি আমি আমায়
Related Articles
নিন্দিত কন্টকে নন্দিত কুসুম
নিন্দিত কন্টকে নন্দিত কুসুম আহা সুন্দর! হেরি সানন্দ পুলকে সৃজিত অম্বরে নির্জন নিঝুম আবির্ভাব অন্ধকার নিরালোকে। ভাবনার জোনাকি আলো পথ
কালবৈশাখী
পশ্চিমের আকাশে চলছে উত্তরের মেঘেদের নৃশংস উৎসব গগন মাতিয়ে কালো আবিরের মাখামাখি স্থান দখলের সংঘাতে সদ্য জন্ম নেওয়া আতুর মেঘেরাও
অবিজ্ঞ
লিখেছেন: সন্তোষ কুমার মন্ডল
উচ্চে থাকা মানবেরা গর্বে বিভোর
পিছে পড়া মানুষের তরে হয় না কাতর,
অশুভের কৃপাভরে আজ তব মাথা উঁচু
পশিবে মোর ঘরে যদি শির কর নীচু।
******
প্রথম প্রকাশ: KobioKobita.com


