অমর একুশ

অমর একুশ

ভালোবাসার একুশ তুমি
সংখ্যা নও শুধু, তারিখও নও
রক্ত টগবগ করা উন্মাদনা তুমি
ফেস্টুন হাতে ফ্যাশন নও
ভাষাকে ধারণ করবার চেতনা তুমি
মিশ্র ভাষার কালিমা নও
শহীদের রক্তে লাল রাস্তার পিচ তুমি
জুতো পা বেদীতে রাখা নির্লজ্জতা নও
মায়ের বুলি আওড়ানো সুখ তুমি
উর্দু হিন্দির বাজারের কাটতি নও
বিশ্বের কাছে গর্ব করবার রাজকাহিনী তুমি
তবু কেন নিজ সন্তানের অবজ্ঞায়
নিজ মাটিতেই মুখখানি ঢেকে রও?
সন্তানহারা মায়ের চোখে ঝিলিক দেয়া আলো
আজ সর্বাঙ্গে মেখে নাও।

ছবিঃ মোঃ ইয়াকুব আলী

শহীদ মিনার

Place your ads here!

Related Articles

মহাকালের অস্থি

হঠাৎ একদিন মনসামঙ্গলের দেবীর দেখা পেলে নিবিড় বন্ধুতায় জড়াতাম । তারপর পৃথিবী অঘোর ঘুমে অচেতন হলে  যা কিছু খারাপ ,

ধূসর স্বপ্নেরা

পড়ন্ত এক শেষ বিকেলে,অদ্ভুত এক সাধ জাগলো মনে।ইচ্ছে হল পরী হবো, সাদা পরী।গায়ে জড়াবো সাদা মেঘের শাড়ি,এলো চুলে পরবো সাদা

Tor Chithi

তোর চিঠি….. তোর চিঠি পেলামজানতে চেয়েছিস কেমন আছি,ভালই আছিপ্রচন্ড শীতের দাপটেগৃহবন্দী জীবন কাটাচ্ছি। তুই লিখেছিস, দেশে এখন ফাগুনের উৎসবফাগুন হাওয়ায়

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment