নাগরিক জীবনের ক্যানভাস

নাগরিক জীবনের ক্যানভাস

নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে

পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।

যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।

নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে

আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ

সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।

থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।

টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা

নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!

কুয়াশারা দু:খের দহনে শিশির হয়

সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-

আমি আমাতে হারাই।

প্রতীকী ছবি

পূরবী পারমিতা বোস

পূরবী পারমিতা বোস


Place your ads here!

Related Articles

এই গাঁয়ের ছায়া মাটির মায়া

আমার গাঁয়ের পথের বাঁকে আম-কাঁঠালের বন, সবুজ ডাঙায় ফিঙে নাচে, ভরে ওঠে নয়ন মন। ঐ যে দূরে পথের বাঁকে, নদীর

Mum never told a lie – A poem by Abdul Quader

Mum never told a lie Abdul Quader Can mum tell a lie? I believe whatever mum Used to tell was

আমার গাঁয়ে প্রভাত কালে

আমার গাঁয়ে প্রভাত কালে লক্ষ্মণ ভাণ্ডারী   আমার গাঁয়ে প্রভাত কালে, রোজ প্রভাত পাখিরা গাহে। পূব গগনে ওঠে সোনার রবি,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment