দৃশ্যান্তরে একা

দৃশ্যান্তরে একা

শূন্য থেকে শূন্য
শেষ নাই আকাশের ঠিকানা
কথা রেখে কথার যেমন নেই
কালো হরিণ চোখে…
মনে যে বিল বহমান
তার নাম রাজধলা
তার অন্তরে আঁধার ।

মেঘ সরে যায়
সামনে পিছনের জীবনের
ঘাই হরিণীর কপালে যা ঘটে
যুদ্ধের পর রাতের কুণ্ডলীর উপহার
তবুও হাত বাড়িয়ে ধরতে চায়
সেই প্রেম যার ছায়া পড়েনি
সমবায় পুকুরে।
গায়ক পাখির গান
ঘুম ভাঙাবার জন্য যথেষ্ট
হয়েছে এক জীবনে,
যদিও তোমার বুকে শীতের
দুপুর তাপাই
দৃশ্যান্তরে বড্ড একা ।

অনায়াস চিৎকার শোনা যায়
চিড়িয়াখানার মত কাতর অন্তরের…
তোমার অফ সিজনের আবেগ গুনে
যতটুকু কাঁদে চোখ
ভাব গত শ্বেদে
সেই টুকু দিয়ে স্মারক গড়ো
প্রেমিকা স্মরনে ।

প্রতীকী ছবি
Najmin Mortuza

Najmin Mortuza

দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।


Place your ads here!

Related Articles

Ami Palye Berai

আমি পালিয়ে বেড়াই ড: খায়রুল হক চৌধুরী দয়া করে চুপ কর! আমি আর বুঝতে পারিনা,পারিনা আমি আধাঁরের মাঝে আমার পথ

মন্দিরে কাঁদে পাষাণ দেবতা

মায়ায় ভরা এ সংসারে কেউ নয়কো আপনজন, মিছে মায়ায় আবদ্ধ হয়ে থাকিস কেন ওরে মন। সত্যি কথা বললে গেলে মনে

রুপসী এক গাঁয়ের বৌ

রুপসী এক গাঁয়ের বৌ ।।। শফিক তপন —————————————– রুপসী এক গাঁয়ের বৌ হাটি হাটি পা পা হাসি মাখা মুখ তাঁর

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment