দৃশ্যান্তরে একা

by Najmin Mortuza | September 24, 2019 8:27 am

শূন্য থেকে শূন্য
শেষ নাই আকাশের ঠিকানা
কথা রেখে কথার যেমন নেই
কালো হরিণ চোখে…
মনে যে বিল বহমান
তার নাম রাজধলা
তার অন্তরে আঁধার ।

মেঘ সরে যায়
সামনে পিছনের জীবনের
ঘাই হরিণীর কপালে যা ঘটে
যুদ্ধের পর রাতের কুণ্ডলীর উপহার
তবুও হাত বাড়িয়ে ধরতে চায়
সেই প্রেম যার ছায়া পড়েনি
সমবায় পুকুরে।
গায়ক পাখির গান
ঘুম ভাঙাবার জন্য যথেষ্ট
হয়েছে এক জীবনে,
যদিও তোমার বুকে শীতের
দুপুর তাপাই
দৃশ্যান্তরে বড্ড একা ।

অনায়াস চিৎকার শোনা যায়
চিড়িয়াখানার মত কাতর অন্তরের…
তোমার অফ সিজনের আবেগ গুনে
যতটুকু কাঁদে চোখ
ভাব গত শ্বেদে
সেই টুকু দিয়ে স্মারক গড়ো
প্রেমিকা স্মরনে ।

প্রতীকী ছবি

Source URL: https://priyoaustralia.com.au/literature/2019/%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be/