ভুল গুলো
আজ খুব ইচ্ছে হচ্ছে একটা চিঠি
পাঠাই তোমার ডাকবাক্সে।
তুমি জিজ্ঞেস করলেই
সোজা সাপটা জবাব হবে ,দুঃখিত ভুল
হয়ে গেছে ঠিকানা।
অথচ আমরা দুজনেই জানবো
বসন্ত বৃষ্টির মতোই ধ্রুব ওই চিঠি খানা।
খুব ভোরে কোনো এক অচেনা নম্বর থেকে
ফোন দেব তোমার ফোনে।
অসম্ভব বিরক্ত হয়ে তুমি বলবে কে ?
আমি একটু চুপ থেকে বলবো
দুঃখিত ভুল নম্বরে ফোন করেছি।
অথচ আমরা দুজনেই জানবো।
কতটা অপারগতায় একটা ভুল ফোন আসে।
একদিন হুট্ করে তোমার বাসার সামনে
আমার রিকশা নষ্ট হবে
তোমার অফিস যাবার সময়।
আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে
কোন যানবাহন না পেয়ে অনিচ্ছাকৃত
তোমার মোটরসাইকেলের পেছনে বসবো চেপে।
কিন্তু আমরা দুজনেই জানবো
ঐটুকু ছোঁয়া কি ভীষণ কাঙ্ক্ষিত ছিল।
প্রত্যাশিত তোমার জন্য ,
আমি ক্রমাগত ভুল করতে থাকবো।
আমার কোন ভুলে তুমি খুশী হবে ,
কোনো ভুলে লাজুক ,কোনটা তোমাকে
কষ্ট দেবে , কোনটাতে তুমি বিরক্ত ভীষণ।
তবু ভুলভাল জীবনটা অতিক্রান্ত হবে
শুধু একটা তোমার জন্যই

Related Articles
শরতের নতুন প্রভাতে
শরতের নতুন প্রভাতে লক্ষ্মণ ভাণ্ডারী শরতের নতুন প্রভাতে আমার ঘরের আঙিনাতে সকাল হলে সোনালী রোদ হাসে, কচি সবুজ
ভারত আমার ভারতবর্ষ
ভারত আমার ভারতবর্ষ লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন, ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।
আমার গাঁয়ে পথের বাঁয়ে
আমার গাঁয়ে পথের বাঁয়ে লক্ষ্মণ ভাণ্ডারী আমার গাঁয়ে গাছের ছায়ে কত পাখি বাঁধে বাসা, আমার গাঁয়ে পথের বাঁয়ে ঘাস


