আগামী ১৪ জুলাই মেলবোর্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের পুনর্মিলনী

আগামী ১৪ জুলাই মেলবোর্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের পুনর্মিলনী

ভালোবাসার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেলে আসা দিনগুলিকে ঘিরে নস্টালজিক মন নিয়ে একত্রিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনিদের সংগঠন DU Family, Victoria’র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের এক পুনর্মিলনি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ই জুলাই ২০১৮। অনুষ্ঠানটি উইন্ডহ্যাম পার্ক কমিউনিটি সেন্টার, ৫৫-৫৭ কুকাবুরা এভিনিউ, ওয়েরিবি, ভিক-৩০৩০ তে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

টুকরো কিছু হাসি-কান্নার স্মৃতি রোমন্থন… এবং ‘ডাকসু’, ‘টি.এস.সি.’, ‘কার্জন হল’ কিংবা ঢা.বি.’র অন্য যে কোনো ক্যাফেটেরিয়ার প্রিয় খাবারের কথা কল্পনায় এনে একযোগে নৈশভোজ করা হবে জানান অনুষ্ঠানের ওয়ারকিং কমিটির পাবলিকেশন টিমের সদস্য মোল্লা মোঃ রাশিদুল হক, জান্নাতুল ফেরদৌস নৌজুলা ও হাসিনা চৌধুরী মিতা।

তারা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠানে অংশগ্রহন করার আহবান জানান।


Place your ads here!

Related Articles

গান বাক্স – অস্ট্রেলিয়া’র একমাত্র ২৪/৭ HD রেডিও

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে প্রচারিত বাংলা অনলাইন রেডিও  ‘গান বাকসো’ সফলভাবে তাদের মোবাইল এবং ফেসবুক অ্যাপলিকেশন অবমুক্ত করেছে। ‘Radio Gaan Baksho’

মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন

বঙ্গবন্ধু পরিষদ, মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া গত শনিবার (১৭ই জুন, ২০১৭) মেলবোর্ণের হপার্সক্রসিং এ একটি ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।

অচলায়তন – Achalayatan (1st Show)

SATURDAY, JULY 29, 2023 AT 6 PM Please use the following link to purchase tickets  online: https://www.trybooking.com/CINLX 1st Show: 29th July 2023,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment