সিডনিতে বিজয় উৎসব
গত ৯ ডিসেম্বর সিডনি বাঙালী কমিউনিটি ইনকের আয়োজনে “এসো মাতি বিজয়ের আনন্দে” শ্লোগানে অস্ট্রেলিয়া সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা শিশু কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবসের আনন্দ উৎসব।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের এমপি আনুলাক চান্টিভংগ।তিনি তার শুভেচ্ছা বক্তব্যে, শিশু কিশোরদের পরিবেশনার বিশেষ প্রশংসা করেন এবং বাংলাদেশী কমিউনিটির সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
সেলিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সিডনির সুপরিচিত সংগীতশিল্পী দম্পতি আতিক হেলাল এবং আরেফিনা মিতা দেশাত্ববোধক গান পরিবেশন করেন।এই গানের মাধ্যমে শিশু কিশোরদের বিজয় উৎসবকে উৎসাহ দিতে তাদের মধ্য থেকে শিশু শিল্পী সাফিনাকে ডেকে নেন তাদের সাথে গাইতে।মনমুগ্ধকর ছিল সেই পরিবেশনা।
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের সংগঠন কিশোর সংঘ। বিজয় দিবসে তারা বিজয় দিবস ভিত্তিক একক ও দলীয় গান,নাচ ও আবৃত্তি পরিবেশন করে। গানে অংশগ্রহন করে আনুভা,মোলতাজাম ,ঈশান , রিডা ,মুনতাহার ,মাহিমা, রায়া ,ফাহমিদা ,আরিবা ।কবিতায় ছিল ঐহিক ,পৃথিবী ,জাফরী ও আরিবা এবং নৃত্যে ছিল নুসাবা,সাফাইয়া এবং মেঘা।এই দলটির সার্বিক তত্ত্বাবধায়নে ও সংগীত পরিচালনায় ছিলেন সীমা আহমেদ এবং নৃত্য পরিচালনায় অর্পিতা সোম চৌধুরী।
পরবর্তী আয়োজনে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যকলা ডান্স স্কুল। শাহীন আক্তার স্বর্ণার পরিচালনায় এই দলটিতে অংশ নেয় সাদিয়া সারিয়া,তাভিশা ও ইরীশা।এর পরের পরিবেশনায় ছিল সিডনির সুপরিচিত সংগঠন কিশলয় কঁচিকাঁচা।তারা গান নাচ ও ছড়া সহ বিজয় দিবসের বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। রোকসানা বেগম ছিলেন এই দলটির সার্বিক পরিচালনায় । এই দলটিতে অংশ নেয় রিহা, রিনিতা, রানিয়া, অনন্যা, পন্থিয়া, কৃশ,এনাফ,রিধি,আর্শিতা, আনান, দিব্বো,জয়া, ছোয়া,নাশমিয়া, নুয়ায়ীরা, সাফিনা, আনিলা, আদ্রিতা।
এই অনুষ্ঠানটির শেষ পরিবেশনা ছিল সদ্য প্রয়াত সংগীত শিল্পী আইযুব বাচ্চুর স্মৃতির উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন।বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী দিলরুবা খানের ছেলে গিটারিস্ট সোহেল খানের পরিচালনায় সিডনিতে নতুন করে শিশু কিশোরদের নিয়ে গড়ে উঠা গিটারিস্ট দল আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান গুলো পরিবেশন করে।এই অংশে সংগীত ও গীটারে ছিল ঈশান,সামিন,সাদাত , রনিন ,আদ্রিতা,সাফিনা, মালিহা ।
মনোমুগ্ধকর এই অনুষ্ঠানের তবলায় ছিলেন সাকিনা আক্তার, কাজনে মিহির পারভেজ ,গীটারে সোহেল খান , মন্দিরায় লোকমান হাকিম এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আত্বাবুর রহমান।পোশাক সজ্জায় সহায়তা করেন বিলকিস খানম পাঁপড়ি। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সাকিনা আক্তার ও পূরবী পারমিতা বোস। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অজয় দত্ত।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশী রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকে অনলাইন ও প্রকাশিত পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।








ছবিতে বিজয় উৎসব




Related Articles
সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’ দেখবেন ফারুকী ও তিশা
‘লীভ মি এলোন’ মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী ১৫ জুন সিডনিতে মঞ্চ নাটক দেখবেন ফারুকী ও তিশা অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লীভ মি এলোন’। ১৫ জুন ওয়ালিপার্কেরহরাইজন থিয়েটারে সন্ধ্যা ছয়টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফাসরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সিডনি সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করাহয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তারকা দম্পতি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৯) অংশ নিতে সিডনি আসছেনফারুকী ও তিশা। মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করেনাট্য সংগঠন আলাপন থিয়েটার। ইতিমধ্যে ‘লীভ মি এলোন’ সিডনিতে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনিতে এনাটকটির এবারের মঞ্চায়ন হচ্ছে দশমতম। মঞ্চনাটক প্রদর্শনীর পরপর ফারুকী ও তিশার সঙ্গে এক বিশেষ গল্প-আড্ডার আয়োজনও করেছে আলাপন। সিনেমা ওনাটকের নানান কথা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবেন এই তারকা দম্পতি। মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী উপলক্ষেআসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোলাম মোস্তফা জানিয়েছেন, তারকা জুটির সঙ্গেমঞ্চনাটকটি উপভোগ করতে টিকিট প্রায় শেষের পথে। আসন খালি থাকার ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে আলাপনের ০৪০৬ ৬৭৯ ২৬৮ মুঠোফোনে যোগাযোগ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল অস্ট্রেলিয়া শাখাও সহযোগি সংগঠনের উদ্দ্যোগে জিয়াউর রহমানের ২৮তম শাহাদতবার্ষিকী পালন
সিডনি সংবাদ দাতা: বাংলাদেশ জাতীয়তাবাদীদল অস্ট্রেলিয়া শাখার উদ্দ্যোগে স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম শাহাদতবার্ষিকী
Global Peace : Role of Sheikh Hasina
বিশেষ প্রতিনিধিঃ হারুন রশীদ আজাদ . গতরবিবার ১৯শে মার্চ সিডনি বিশ্ব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের থিয়েটার ভবণে আর্ন্তজাতিক সভার আয়োজন করেছিলেন


