প্রধানমন্ত্রীর জন্মদিনে সিডনিতে দোয়া ও বিশেষ মোনাজাত
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিডনিতে গত ২৮শে সেপ্টেম্বর এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার গলব্লাডারে অপারেশনের জন্য বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবীসহ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আওয়ামী রাজনৈতিক মানসিকতার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, কলামিস্ট ও লেখক ড. শাখাওয়াৎ নয়ন, নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন অলোক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, তেমনি ‘মাদার অব হিউম্যানিটি’, শান্তির দূত, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নারী। দেশ ও মানুষের উন্নয়নের প্রয়োজনেই আজ শেখ হাসিনার দীর্ঘদিন বেঁচে থাকা প্রয়োজন। আজকের প্রেক্ষাপটে নির্দ্বিধায় বলা যায়, শেখ হাসিনা কেবল আওয়ামী লীগের সভানেত্রীই নন, তিনি আজ বাংলাদেশের সমার্থক।
আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ড. বায়েজিদুর রহমান। এছাড়াও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যলাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Kazi Sultana Seeme
কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক। বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিকে নিয়মিত লিখছেন। সাথে সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবেও নিয়মিত লেখালেখি, নিউজ ও রিপোর্ট করছেন। নিয়মিত সিডনীর বাংলাদেশী কমিউনিটি’র রিপোর্ট, গল্প ও কবিতা সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন। তিনি বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও অন-লাইন পত্রিকা গুলোতে নিয়মিত কলাম, গল্প ও কবিতা লিখছেন। যেহেতু তার মূল একাডেমীক পড়াশোনা দর্শন ও নীতিবিদ্যা তাই তার লেখার মূল বিষয় বস্তু মানবতা ও নৈতিকতা। শুধুমাত্র রাজনীতি ছাড়া অন্যান্য সব সামাজিক বিষয় ও সমস্যা নিয়ে তার আগ্রহ এবং লেখালেখি।
Related Articles
সিডনিতে মঞ্চ নাটক ‘লীভ মি এলোন’ দেখবেন ফারুকী ও তিশা
‘লীভ মি এলোন’ মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী ১৫ জুন সিডনিতে মঞ্চ নাটক দেখবেন ফারুকী ও তিশা অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের মঞ্চনাটক ‘লীভ মি এলোন’। ১৫ জুন ওয়ালিপার্কেরহরাইজন থিয়েটারে সন্ধ্যা ছয়টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফাসরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সিডনি সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করাহয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এই তারকা দম্পতি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৯) অংশ নিতে সিডনি আসছেনফারুকী ও তিশা। মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে তৈরি নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করেনাট্য সংগঠন আলাপন থিয়েটার। ইতিমধ্যে ‘লীভ মি এলোন’ সিডনিতে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনিতে এনাটকটির এবারের মঞ্চায়ন হচ্ছে দশমতম। মঞ্চনাটক প্রদর্শনীর পরপর ফারুকী ও তিশার সঙ্গে এক বিশেষ গল্প-আড্ডার আয়োজনও করেছে আলাপন। সিনেমা ওনাটকের নানান কথা নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলবেন এই তারকা দম্পতি। মঞ্চনাটকের বিশেষ প্রদর্শনী উপলক্ষেআসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গোলাম মোস্তফা জানিয়েছেন, তারকা জুটির সঙ্গেমঞ্চনাটকটি উপভোগ করতে টিকিট প্রায় শেষের পথে। আসন খালি থাকার ভিত্তিতে টিকিট সংগ্রহ করা যাবে আলাপনের ০৪০৬ ৬৭৯ ২৬৮ মুঠোফোনে যোগাযোগ করে।
বিজয় দিবসে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের আলোচনা সভা: জাতির পিতার খুনিদের ফাঁসির পর পাপ-শাপমুক্ত হবে জাতি
ফজলুল বারী, সিডনি থেকেঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের আলোচনা সভায় বলা হয়েছে, যেদিন জাতির পিতার হত্যাকারীদের বিচার
Celebrating the Bengali New Year Festival in Sydney
For a quarter of a century, Bangabandhu Council Australia has been celebrating the Bengali New Year Festival in Sydney with


