অস্ট্রেলিয়াতে বাংলা প্রসার
আপনারা অবগত আছেন বাংলা প্রসার কমিটি সুদীর্ঘ সতেরো বছর যাবত বাংলা ভাষাকে অস্ট্রেলিয়ার বুকে সরকারী ভাবে স্কুলে পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে নিউ সাউথ ওয়েলস সরকারী স্কুলে বাংলা ভাষাকে একটি সাবজেক্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে যা বর্তমানে একটি সেন্টারে ( লিভারপুল গার্লস হাই স্কুল ) শিক্ষা প্রদান করা হচ্ছে যা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সাটারডে স্কুল হিসেবে পরিচিত। কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাভাষাকে আরও একধাপ উন্নীত করে ইয়ার ইলেভেন এবং টুয়েলভ এ পাঠদানের অনুমোদন দিয়েছে যা হেইচ এস সি তে এটার হিসেবে অন্তর্ভুক্তের প্রথম ধাপ। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ছাত্র ছাত্রীর অভাবে এখনও তা চালু করা সম্ভব হয়নি। ২০১৯ সালে আবারো এই কর্মসূচী চালুর প্রচেষ্টা চলছে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
আপনারা যদি একটু প্রচার করেন তা হলে বাংলা ভাষায় আরও কিছু ছাত্রছাত্রী সংগ্রহ করা সম্ভব হবে এবং বাংলা বিষয়টি ইয়ার ইলেভেন এবং টুয়েলভ এ পাঠদানের অনুমোদন নিয়ে হেইচ এস সি তে এটার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।
২০১৯ সালের ফ্লায়ার সংযুক্ত করা হল।
ধন্যবাদ।
প্রচারে
বাংলা প্রসার কমিটি

Related Articles
Introduction of Electronic Fund Transfer (EFT) System for Consular Services
Bangladesh High Commission, Canberra | Notice (28 December 2012) Introduction of Electronic Fund Transfer (EFT) System for Consular Services From
Saraswati Puja 2019 Organised by Canberra Sanatani Sangha(CSS)
Canberra Sanatani Sangha (CSS) will be celebrating 2019 Saraswati puja festival on Sunday 10 February 2019 at Flynn Community Hub 21 Bingle
The UNDP in partnership with Build Bangladesh, a new ‘impact fund’ launched
UNDP’s first Asia-Pacific ‘impact fund’ backs affordable housing for urban migrants in Bangladesh The United Nations Development Programme, in partnership


