সিডনিতে প্রতীতির বর্ষবরণঃ আনন্দতরঙ্গ উঠে দশ দিকে
ড. শাখাওয়াৎ নয়ন, সিডনি থেকেঃ অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল ২০১৭) সিডনি’র ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথিতযশা সংগীত শিল্পী সিরাজুস সালেকীনের অংশগ্রহণ এবং সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সিডনিবাসী বাংগালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্ষবরণের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা গান, গণসংগীত, নৃত্য এবং আবৃতি হলভর্তি দর্শকদের মনোযোগের পিনপতন নিরবতা অধিকার করে। প্রতীতি বরাবরের মতোই যথাসময়ে (সকাল ১০ঃ৩০ মিনিটে) অনুষ্ঠান শুরু করে। উল্লেখ্য, সিডনির বাংগালিদের পঞ্চাশাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে ‘প্রতীতি’ সেরকম দুই একটি দীর্ঘজীবি সংগঠনের একটি, যারা সময় মতো অনুষ্ঠান শুরু করে। প্রায় বিশ বছর যাবৎ সিডনিতে মান-সম্মত অনুষ্ঠান পরিবেশনার কারনে অনেকেই এই সংগঠনটিকে সিডনির ছায়ানট বলেও অভিহিত করেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত কিংবদন্তী শিল্পী লাকী আখন্দ এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ফটো ক্রেডিটঃ সরকার কবিরউদ্দিন
Related Articles
Australia Muslim Welfare organises Qurbani
অষ্ট্রেলিয়ার মুসলিম ওয়েলফেয়ারের উদ্যোগে কুরবানীর ব্যবস্থাআতিকুর রহমান ॥ বিগত বৎসরের ন্যায় এবারও অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কুরবানীর ব্যবস্থা করেছে। ইসলামী
Admission at AFMC, Dhaka for MBBS Course
Dear All, This is to inform you all that applications are invited from foreign students for admission at the Armed
যুদ্ধাপরাধীদের বিচার সরকারের মেয়াদকালের মধ্যেই সম্পন্ন হবে
আওয়ামীলীগ অস্ট্রেলিয়া আয়োজিত সম্বর্ধনায় পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খাঁন – যুদ্ধাপরাধীদের বিচার সরকারের মেয়াদকালের মধ্যেই সম্পন্ন হবে সিডনি,২৭ মেঃ বাংলাদেশ


