ওম

ওম

ত্রিবেণী সিন্ধুর জলে
উড়ে যায়
উত্তরীয় তোমার—

চিৎকারের শব্দে ওড়ে বাদুর;
আকুল সুখে
বাঁচাও… বাঁচাও…

(বাতাসে ওড়ে কর্পূর!

কিন্নরী তৈরি করে নুন!

কোমরের খাঁজে শিমুল তুলোর লোভ!)

খুব কামাতুর তুলাচাষী জানে ভাল :
কত হাল্কা, কত নমনীয়,
কত ক্ষার, কত বীজ
এক ফলে।

কতটা ওম পায় দেহ
শীত শীত রাতে…

Najmin Mortuza

Najmin Mortuza

দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।


Place your ads here!

Related Articles

দালাই লামা – অনাগতের আলো – তিন পর্বের দ্বিতীয় পর্ব

[দালাই লামা – অনাগতের আলো – তিন পর্বের প্রথম পর্ব] দ্বিতীয় পর্ব: প্রাচীনকালে যুদ্ধের পরিণাম সিমীত ছিল। জাগতিক উন্নতির কারনে

Suranjit Sen Gupta

সুরঞ্জিত বাবু, সব বিষয়েই অভিজ্ঞতা আর প্রশিক্ষনের কোনো বিকল্প নেই সুরঞ্জিত বাবু আপনি বড়ই হতাশ করলেন দূর্নিতি লালক, দূর্নিতি তোষক

9/11 Anniversary and what lesson can we learn?

The anniversary of 9/11should be observed as reflection and introspection of causes of such tragedy. Terrorism is an enemy to

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment