বাংলাদেশ জয়ী হবে
ঢাকায় জঙ্গী হামলার পর থেকেই মনটা প্রচন্ড খারাপ। কোনো কিছুতেই মন বসাতে পারছিনা। যে দেশের মানুষ এতো অতিথি পরায়ণ সেখানে আমরা বিদেশি নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারলাম না। তাদের গলা কেটে নৃশংস ভাবে হত্যা করা হলো। দেশীয় তরুণ তরুণীদের ও হত্যা করা হলো একই ভাবে। কি ছিল তাদের অপরাধ? ভাবা যায় এটা আমাদের দেশের চিত্র? এটাতো পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ নয়। এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে এরা?
এখন দেখা যাচ্ছে জঙ্গীরা শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের সন্তান। কিন্তু মানবতার লেশ নেই এদের মাঝে। আমি মনে করি এদের মানুষ করার যে দায়িত্ব ছিল এদের নিজস্ব পরিবারের এবং সর্বোপরি সমাজের সেটা সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় এটা ও এখন প্রমাণিত হয়েছে বাংলাদেশেও মারাত্মক জঙ্গীবাদের প্রসার ঘটছে।
একে নির্মূল না করতে পারলে বাংলাদেশের অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে। তবে আমি মনে করি শেষ পর্যন্ত জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ জয়ী হবে কারণ বাংলাদেশের মানুষ জঙ্গীবাদকে সমর্থন করেনা। বাংলাদেশের মাটি জঙ্গীবাদের লালন ক্ষেত্র হতে পারেনা।
Related Articles
‘বাদল-দিনে’ – মাথানষ্ট পর্ব ১ – কে তুমি ব্যাকুল করো হায়
আজ এই শ্রাবণ হাওয়ায় – কোন ধরণের সংগীত জ্ঞান ছাড়াই ভারতীয় উপমহাদেশের লাইট ক্লাসিকাল, ক্লাসিকাল গানের ভক্ত আমি। সেই ছোট
এখন তুমি অস্ট্রেলিয়া থেকে চলে যাবেনা রুবি
রবিবার রুবি যায়নি। এর আগে রবিবারের মধ্যে রুবিকে চলে যেতে বলেছিল অস্ট্রেলিয়ার পুলিশ। কিন্তু তার যাওয়া আটকে দিয়েছে অস্ট্রেলিয়ার মানবিক
বাংলাদেশ: অস্ট্রেলিয়া
সৌম্যর ব্যাটিংএর একটা মহামারী ধারা আছে। প্রথমে এক, দুই, তারপরে লং অন বা এক্সট্রা কভার দিয়ে একটা চার বা হটাৎ


