ক্রিকেট অধিনায়ক ছিল এক জঙ্গি
ক্রিকেটের বাইশ গজে থাবা বসাল আইএস৷ তবে মাঠে জঙ্গি হামলা নয়৷ ক্রিকেট দলেই লুকিয়ে ছিল এক জঙ্গি! এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল ইতালি পুলিশের৷ অভিযুক্ত ক্রিকেটার আফতাব ফারুককে শুধু দল থেকেই নয়, ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে৷ তাকে ইসলামাবাদের বিমানে তুলে দেওয়া হয়৷ ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আসলে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সমর্থক৷ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মিলানের মদের দোকান, দক্ষিণ ইতালির বারগামো বিমানবন্দরের মতো জনবহুল এলাকায় হামলার ছক কষছিল আফতাব৷ আইএস-এর নাম করে ইতালিতে সন্ত্রাসের আতঙ্ক ছড়ানোই ছিল মূল লক্ষ্য তার৷ মঙ্গলবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো জানান, পাক বংশোদ্ভূত ২৬ বছরের আফতাব আইএস-এর কার্যকলাপকে সমর্থন করে৷ এমনকী সিরিয়ায় গিয়ে জঙ্গিদের দলে যোগ দেওয়ার পরিকল্পনাও করছিল সে৷
১৩ বছর বয়স থেকে পরিবারের সঙ্গে মিলানের কাছে ভ্যাপরিও ডি’অ্যাডায় থাকত আফতাব৷ বুধবার এমন খবর অবাক করেছে স্থানীয়দের৷ প্রতিবেশীরা ভাবতেও পারছেন না, যেখানে গত ১৩ বছর ধরে বাস করছে, সেই এলাকারই ক্ষতি করতে চায় সে! একইরকম বিস্মিত কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবও৷ ক্লাবের প্রেসিডেন্ট ফ্যাবিও মারাবিনি বলছেন, “খবরটা শুনে মাথায় যেন বাজ পড়ল৷ এখনও বিশ্বাস করতে পারছি না৷ ইসলামাবাদের বিমানে ওঠার আগেও আমার সঙ্গে কথা হয়েছে ওর৷ অবসর সময়ে প্রতিবন্ধীদের নিয়ে যেতে বাস চালাত আফতাব৷ কখনও কারও ক্ষতি করেনি৷ এমনকী বিশ্বাসযোগ্যতার জন্যই ওকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল৷”
যদিও আফতাবকে ইতালি থেকে তাড়িয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তার পরিবার৷ ইউরোপের মানবাধিকার আদালতে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করবে তার পরিবার বলে খবর৷
Related Articles
Youngest recipient of the Nobel Peace Prize: Malala Yousufzai
On 10th October, Thorbjorn Jagland, the chairman of the Norwegian Nobel committee, declared that the panel “regards it as an
21st Century “Kunta Kinte”! Chapter 8: Life Goes on…
21st Century “Kunta Kinte”! Introduction: Revealing the “untold”! | Chapter 1: The realisation! | Chapter 2 : The beginning! |
পরবাসীর মন
১৪ বছর আগে কোনো এক মন খারাপ করা ঘোলাটে সন্ধ্যায় সিংগাপুর এয়ারলাইন্সের প্লেনটি অবতরন করেছিল অজনা অচেনা সিডনি এয়ারপোর্টে।ঢাকা টু


