মুশফিকের ইনজুরি গুরুতর নয়
ফজলুল বারী, নেলসন থেকে
বাংলাদেশ দলের জন্য একটি সুসংবাদ। মুশফিকের ইনজুরি গুরুতর নয়। তার বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির ধরনটিকে স্থানীয় স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা গ্রেড ওয়ান মাত্রার বলে শনাক্ত করেছেন। ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারনত ২ সপ্তাহ সময় লাগে। মুশফিক যেদিন থেকে ইনজুরিতে পড়েন মাঠে ফিরে আসার সময় সীমাটি সেদিন থেকে হিসাব করা হবে। এর জন্যে আশা করা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেনও তাই টেস্ট সিরিজ শুরুর আগে বা এর আগেও মাঠে ফিরতে পারেন। বৃহস্পতিবার বাংলাদেশ দল যখন কিউইদের বিরুদ্ধে নেলসন ওভালে খেলছিল তখন স্থানীয় নেলসন হাসপাতালে এমআরআই করা হয় মুশফিকের। দু’ঘন্টার মধ্যে তারা রিপোর্টও দিয়ে দেয়। সুখবরের রিপোর্টটি মাঠের প্রেসবক্সে এসে জানান বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
Related Articles
Prime Minister Sheikh Hasina'sTrip to Nigeria to attend the Summit of D-8 Countries
Prime Minister Sheikh Hasina left Dhaka for Abuja (capital city of Nigeria) in the early hours of July 7 to
হুমায়ূন আহমেদঃ সাহিত্য ও বিত্তের যাদুকর
কথাসাহিত্যের যাদুকর লেখক হুমায়ূন আহমেদএর লেখালেখির ভুবন যেমন ছিল বিশাল বিসত্মৃত তেমনি তাঁর জনপ্রিয়তাও আকাশচুম্বী৷ হুমায়ূনের সমসাময়িক জনপ্রিয় একের বেশী
সিডনিতে ৯৬-৯৮ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বাংলাদেশের পড়াশোনায় কলেজ জীবনের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রাথমিক এবং মাধ্যমিকের গন্ডি পেরিয়ে মাত্র দু’বছরের জন্য ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হয় কিন্তু


