মুশফিকের ইনজুরি গুরুতর নয়
ফজলুল বারী, নেলসন থেকে
বাংলাদেশ দলের জন্য একটি সুসংবাদ। মুশফিকের ইনজুরি গুরুতর নয়। তার বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির ধরনটিকে স্থানীয় স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা গ্রেড ওয়ান মাত্রার বলে শনাক্ত করেছেন। ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারনত ২ সপ্তাহ সময় লাগে। মুশফিক যেদিন থেকে ইনজুরিতে পড়েন মাঠে ফিরে আসার সময় সীমাটি সেদিন থেকে হিসাব করা হবে। এর জন্যে আশা করা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেনও তাই টেস্ট সিরিজ শুরুর আগে বা এর আগেও মাঠে ফিরতে পারেন। বৃহস্পতিবার বাংলাদেশ দল যখন কিউইদের বিরুদ্ধে নেলসন ওভালে খেলছিল তখন স্থানীয় নেলসন হাসপাতালে এমআরআই করা হয় মুশফিকের। দু’ঘন্টার মধ্যে তারা রিপোর্টও দিয়ে দেয়। সুখবরের রিপোর্টটি মাঠের প্রেসবক্সে এসে জানান বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
Related Articles
নিব্রাস ইসলাম জামিনে মুক্ত ছিল
নিব্রাস ইসলাম ভেবেছিল তার বড়লোক বাবার সঙ্গে থেকে বেহেস্তে যাওয়া সম্ভব না! কারন বড়লোকগুলা মূলত করাপ্ট হয়। এরচাইতে গরিবের মেস
বাজেট ও কিছু ভাবনা
প্রবাস জীবন, প্রায় তিন বছর হতে চল্ল। মানুষ যেমন প্রিয়জনের কাছ থেকে দুরে গেলে বেশি কষ্ট পায়, দেশ থেকে দুরে
আর ইউ নট এ লাকি চাইল্ড?
আপনার বাবা কি ছিলেন? আমি বললাম, ‘পেশায় ড্রাইভার, তবে তিনি যা ছিলেন, এখনও তাই আছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা’। আমার সাহসের


