অস্ট্রেলিয়ায় নতুন রাজনৈতিক দল ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’
অস্ট্রেলিয়ায় আগামী জাতীয় নির্বাচনে মুসলিমদের প্রতিনিধিত্ব করার জন্য প্রথমবারের মতো একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটি আগামী জাতীয় নির্বাচনে সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সিডনিতে ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ নামে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা দিয়া মোহম্মদ (৩৪) বলেছেন, মুসলিমদের জন্য একটি ‘জোরালো কণ্ঠস্বর’ চান তিনি। বিশেষভাবে ইসলাম ও মুসলিমদের বিরোধিতা করার মতো অনেক দলই আছে (অস্ট্রেলিয়ায়), কিন্তু মুসলিমদের প্যারিসে সন্ত্রাসী হামলা চালানোর পরপরই কেন মুসলিম রাজনৈতিক দল গঠন করলেন এমন প্রশ্নেরও উত্তরে ব্যবসায়ী মোহম্মদ এবিসির ‘এএম’ অনুষ্ঠানে বলেন, সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে আসছে দিনগুলোতে অনেক প্রশ্ন উঠবে, আর এই কারণেই আমরা দলটি গঠন করেছি। এ ধরনের দল গঠন করার এটিই উপযুক্ত সময়।
Related Articles
অনু গল্প : ক্ষণিকা
আমাকে বলেছিলো “ক্ষণিকা”, রেস্টুরেন্টের নাম। ওখানেই ও অপেক্ষা করবে। আমি সিএনজি থেকে নামলাম রাস্তার এক পাশে – রাস্তার ঠিক ওই
পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটি জেলার লংগদুতে তিনটি গ্রামের ২৪০টি পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে আজ Australian Parliament House এর সম্মুখে
Fred Hyde, AM received Bangabandhu Award
Mr Fred Hyde, an Australian War Veteran, is the recipient of Bangabandhu Award 2010 for his dedication to help 50,000


