সিডনিতে প্রতীতির বর্ষবরণঃ আনন্দতরঙ্গ উঠে দশ দিকে
ড. শাখাওয়াৎ নয়ন, সিডনি থেকেঃ অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতীতি’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল ২০১৭) সিডনি’র ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথিতযশা সংগীত শিল্পী সিরাজুস সালেকীনের অংশগ্রহণ এবং সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সিডনিবাসী বাংগালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্ষবরণের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা গান, গণসংগীত, নৃত্য এবং আবৃতি হলভর্তি দর্শকদের মনোযোগের পিনপতন নিরবতা অধিকার করে। প্রতীতি বরাবরের মতোই যথাসময়ে (সকাল ১০ঃ৩০ মিনিটে) অনুষ্ঠান শুরু করে। উল্লেখ্য, সিডনির বাংগালিদের পঞ্চাশাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের মধ্যে ‘প্রতীতি’ সেরকম দুই একটি দীর্ঘজীবি সংগঠনের একটি, যারা সময় মতো অনুষ্ঠান শুরু করে। প্রায় বিশ বছর যাবৎ সিডনিতে মান-সম্মত অনুষ্ঠান পরিবেশনার কারনে অনেকেই এই সংগঠনটিকে সিডনির ছায়ানট বলেও অভিহিত করেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত কিংবদন্তী শিল্পী লাকী আখন্দ এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ফটো ক্রেডিটঃ সরকার কবিরউদ্দিন
Related Articles
শ্রীমঙ্গলে পাহাড়ের কোলে পাঁচতারা ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’ এর রাজকীয় উদ্বোধন
রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে আজ ২৫ ডিসেম্বর ২০১৩, বুধবার, আনুষ্ঠানিক যাত্রা শুরম্ন করল চা-বাগান, ঝর্ণা আর বনভূমির আদর লালিত নয়নাভিরাম
Tazuddin Ahmed not properly evaluated: Shimin Hussain Rimi
In an informal discussion session at Canberra, Mrs. Shimin Hussain Rimi, a researcher and the daughter of the first Prime
Bangladesh Welfare Society Campbelltown Inc Press Release
On Friday 30th of July 2010 in Ingleburn there was an opening for the election campaign office for Werriwa seat


