ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় বাংলাদেশের নাম

ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় বাংলাদেশের নাম

ফজলুল বারী, ম্যাকলিন পার্ক, নেপিয়ার থেকে

নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দলে রুবেল ফিরে আসায় বাদ পড়েছেন। ফিরে এসেছেন সৌম্য সরকার। উল্লেখ্য ম্যাকলিন পার্কের মাঠে এই প্রথম কোন টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে। সে কারনে এ ম্যাচের মাধ্যমে ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায়ও উঠে যাবে বাংলাদেশের নাম। এবারে নিউজিল্যান্ড সফরে সফরে এরমাঝে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতদ্যম বাংলাদেশের জন্যে আজ নতুন ও কঠিন এক পরীক্ষা। ওয়ানডে সিরিজে যাই ঘটুক টি-টোয়েন্টিতে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন দলের কোচ এবং অধিনায়ক। ম্যাকলিন পার্কের উইকেট একটি ব্যাটিং উইকেট। সে কারনে টস জয় ছিল গুরুত্বপূর্ণ। টস জিতে প্রথমে ব্যাট নেয়াকে তাই বাংলাদেশের জন্যে ভালোই হয়েছে বলা চলে। কারন এ মাঠে টস জিতলে কিউই অধিনায়কও প্রথম ব্যাট নিতেন। তাতে বাংলাদেশের সামনে বড় একটি টার্গেটের ঝুঁকি থাকতো। এখন এখানে সন্ধ্যা ৭ টা বাজলেও আবহাওয়াকে রোদেলা বিকেল বলা চলে গ্রীষ্মে নিউজিল্যান্ডে সূর্য ডোবে অনেক দেরিতে। আজ মঙ্গলবার সূর্যাস্ত হবার কথা ৮ টা ৪২ মিনিটে। মাঠে আছেন খুব অল্প সংখ্যক বাংলাদেশি দর্শক। এরা মূলত অকল্যান্ড থেকে এসেছেন।


Place your ads here!

Related Articles

Bangladesh Foreign Policy during the provisional government of Bangladesh (March 26th-December 16th 1971)

On March 25th night the Pakistani military carried out the planned crackdown in 1971 by the name of “ Operation

যে রোগে শিশু পড়তে চায় না ডিসলেক্সিয়া বা অক্ষর অন্ধত্ব

যারা হিন্দি সিনেমার খবর রাখেন তারা হয়তো রিসেন্টলি রিলিজ হওয়া আমির খানের মুভিটি দেখেছেন। হ্যা, আমি তারে জামিন পার মুভিটির

বাঙালি একটি উপলব্ধি

ফেসবুকের দুটি পোষ্ট আমার এ লেখার অনুপ্রেরণা। জানিনা আমি বাঙালি বলেই বাঙালি জাতীয়তাবাদকে যৌক্তিক প্রমাণ করতে চাইছি কিনা। তবে এ

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment