মা
মা:
চলতে পথে হঠাৎ করেই
থমকে গেল পা
মনে হোল পেছনে আমার
দাঁড়িয়ে আছেন মা।
জলদি ঘুরে দৌড়ে গেলাম
শত স্বপ্ন মনে আঁকা
চমকে গিয়ে দেখতে পেলাম
চারিদিক যে ফাঁকা।
মা তুমি কোথায় গেলে
বাবাকেও যে পাইনা
হঠাৎ যদি এসে না পাও
তাইতো কোথাও যাই না।
আসতে যদি না পারো তোমরা
আমিই আসছি তবে
অপেক্ষাতেই বসে আছি
দেখা হবে মোদের কবে !!
Meeta
Meeta Aziz
Dr Naila Aziz Meeta
Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.
Related Articles
খোঁজ
পদচিহ্ন খুঁজে খুঁজে ফিরছো কি তুমি ? একটা তেপান্তরের মাঠ , বয়ে যাওয়া ছোট্ট নদী সাদা কাশবন ধার ধুলো জমা
প্রান ও যুদ্ধ
জীবন চলায় যুদ্ধ , তাহা কি সত্য নয় ? যুদ্ধ না করতে পারলে , জীবন কারে কয় ? যাহার প্রান
মায়ের আগমন পদধ্বনি (আগমনী)
মায়ের আগমন পদধ্বনি (আগমনী) লক্ষ্মণ ভাণ্ডারী বাতাসে শিহরণ পুলকিত অবনী, আসিছেন মহাকালী জগত জননী। পদভারে ধরাধামে কাঁপিছে মেদিনী আসিছেন


