নাগরিক জীবনের ক্যানভাস

নাগরিক জীবনের ক্যানভাস

নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে

পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।

যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।

নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে

আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ

সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।

থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।

টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা

নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!

কুয়াশারা দু:খের দহনে শিশির হয়

সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-

আমি আমাতে হারাই।

প্রতীকী ছবি

পূরবী পারমিতা বোস

পূরবী পারমিতা বোস


Place your ads here!

Related Articles

একজন বুদ্ধিজীবী প্রেতাত্মার ইস্তেহার

ওরা যখন আমাকে ধরে নিয়ে যেতে আসে তখন আমি আমার প্রিয় পরিবার পরিজনের সাথে বসে বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যতের কথা আলাপ

মুনশি আলিমের কবিতা গুচ্ছ

চলন্তিকা চলন্তিকা, তৃতীয় বিশ্বের মত তোমার দেহে নির্ভার অলস দুপুর ঘুমায় । অন্ধকার চিবুতে চিবুতে তুমি এখন বেশ রাত্রিখোর! তোমার

প্রভাত সন্ধ্যা ও রাতের আকাশ

কান পেতে শুনি আমি রাখালিয়া বাঁশির সুর সবুজ মাঠের আলে বসে বসে। প্রাচীন বটের শাখে প্রভাত পাখিরা ডাকে, পাতাগুলি ঝরে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment