সময়
হঠাৎ কোন আকাশে উড়ে গেল আমার পালিতা পাখি দল
কথা তো অনেক দিয়েছিল ফিরে আসবে আজ অথবা কাল
স্বপ্নের শহরে বিনা পাখি গানে উষ্ণ হয় না
জমাট বাঁধা মন তাপ
ধৈর্যের গাছে ঝুলে থাকা বন্ধ্যত্ব ঘুচাবার ঘন্টা আড়াল করে যৌনপ্রহারের শব্দ
খাঁচ ভাঙ্গা দেহে প্রসাধন প্রলেপ লেপে
মিথ্যে সুন্দরী হওয়ার ভান কেবল চোখ জলে থৈ থৈ ভাসে
হে সময়ের সমুদ্র তোমার ঢেউ তাড়ালে
ভাসিয়ে দেবো বাকী আয়ুটুকু
যদিও আমি কোন রাজ্যের রানী নই
হাতে নেই অজস্র প্রাচুর্য
দিন ভালো হলে এবার যাত্রী হবো আরব সাগরী !
Najmin Mortuza
দার্শনিক বোধ তাড়িত সময় সচেতন নিষ্ঠাবান কবি। চলমান বাস্তবতাকে ইতিহাস-ঐতিহ্যের পরম্পরায় জারিত করে তিনি কাব্য রূপান্তরে অভ্যস্ত। কাব্য রচনার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাধর্মী মৌলিক গবেষণা ও কথাসাহিত্য সাধনায় তাঁর নিবেদন উল্লেখ করার মতো। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ফোকলোর ও লিখিত সাহিত্যঃ জারিগানের আসরে "বিষাদ-সিন্ধু" আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি শীর্ষক গ্রন্থের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ অর্জন করেছেন।
Related Articles
Mum never told a lie – A poem by Abdul Quader
Mum never told a lie Abdul Quader Can mum tell a lie? I believe whatever mum Used to tell was
ছিন্নভিন্ন ছড়া
১ কালো টাকা নাই যদি হয় সাদা, তাতে যায় আসে না কিছু, নেই তো কোন বাঁধা । টাকার কোন রঙ
মা তুমি
মা তুমি , রবি ঠাকুরের জ্ঞানের প্রতীক , লিখা কবিতা । মা তুমি , কাজী নজরুলের জ্ঞানের ভাণ্ডার , যা



