জয়তু জয়তী
গানপ্রিয় মানুষ আমি। গানেই মেতে থাকি। গানের ক্ষেত্রে সব গানই শুনি। নুতন পুরোনো, যখন যেমন যে মুডে থাকি। গান শোনার পাশাপাশি ভীষণভাবে চাই নুতন প্রজন্ম বুঝতে পারুক ”কী যাদু বাংলা গানে”। প্রজন্ম মেতে থাকুক সুরের যাদুতে। এই চাওয়া থেকেই হোক আর নুতন একটা মিষ্টি মেয়ে, যে কিনা প্রবাসী সে যখন গাইছে এমন সুরের মায়ায়, ছায়া ঘনায়… আহ মন ভরে গেলো, রাখলাম মুগ্ধতা, ভালোবাসা।ক্যানবেরা প্রবাসী পুন্য জয়তীর গান শুনে অন্যরকম ভালো লেগেছে। গানের সাথে চিত্রায়ণ মনকাড়া। আমার গানটি বেশ কয়েকবার দেখে মনে হয়েছে, এরপর আবার কোন গানের চিত্রায়ণ হলে শিল্পীর পোশাক পরিচ্ছদের বিষয়টি নিয়েও কাজ করা যেতে পারে। আমি বলছিনা রবীন্দ্র নাথের গান মানেই রাবীন্দ্রিক সাজ সজ্জা হতে হবে। তবে শুধু মনে হচ্ছিলো জয়তীকে এই গানে সবুজ শাড়ী পড়া কোথাও না কোথাও দেখতে পারলে আরো ভালো লাগতো। গানের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরত্বপুর্ন হয়তো না, তারপরও। এমন একটি দারুণ কাজের সাথে থাকা সবার জন্যে শুভকামনা। ভালোবাসা। জয়তু জয়তী…
Related Articles
Why did Mamata Didi’s visit to Dhaka?
The West Bengal chief minister Mamata Banerjee (Didi) arrived in Dhaka on 19th February for a three day visit and
ছিটমহল নিয়ে বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহার তীব্র প্রতিক্রিয়া
পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা ভারত-বাংলাদেশ ছিটমহল সমস্যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। কলকাতা বিজেপি পার্টি অফিসে ছিটমহল সম্পর্কে তিনি
ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ
অনেকদিন পর উপমহাদেশের দুই ক্রিকেট শক্তি ভারত এবং পাকিস্তান।CC র কোনো বড় টুর্নামেন্ট- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলছে। অপর উদীয়মান ক্রিকেট


