এক্স শাহীন এসোসিয়েশন অস্ট্রেলিয়ার পুনর্মিলনী
দেশ থেকে প্রায় ৫ হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বি এ এফ শাহীন কলেজ ঢাকা, কুর্মিটোলা, চট্টগ্রাম ও যশোর এর প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ সিডনীর রেড রোজ ফাংশন সেন্টারে গত ৫ ই মে শনিবার সন্ধ্যায় তাদের প্রথম পুনর্মিলনী উদযাপন করে। এক্স শাহীন এসোসিয়েশন অস্ট্রেলিয়ার এই আয়োজনে সভাপতিত্ব করেন এক্স শাহীন নাসিম সামাদ। আহবায়ক লিংকন শফিউল্লাহ সংগঠনটির উদ্দেশ্য ও এর প্রয়াস তুলে ধরেন। ফারিনা মাহমুদ এর উপস্থাপনায় এবং অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকে আগত প্রায় দুই শতাধিক অতিথির অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক অভূতপূর্ব মিলনমেলায়। ঢাকা শাহীন এর প্রাক্তন শিক্ষিকা শামসুন্নাহার বেগম এবং শিক্ষক রফিকুর খান ও উপস্থিত ছিলেন এই আয়োজনে। মনোরম ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ফারিয়া নাজিম, এহসান রেজা সহ এক্স শাহীনরা। স্থানীয় ব্যান্ড কৃষ্টি জমিয়ে তোলে আসর। আগত শিশুদের জন্য সায়রা মির্জা আয়োজন করেন নানারকম কর্মকান্ড। পুরো ইভেন্ট ডেকোরেশন করেছেন সোনিয়া ইসলাম। প্রতিবছর অন্তত একবার পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করে এক্স শাহীনরা শপথ নেন এই অনুষ্ঠানে ।
Related Articles
বসন্ত মেলার আয়োজনে মুখর সিডনিবাসী
শীতের শেষে বসন্ত মেলায় হলুদ পরীদের দেখেছি সেদিন জুবিলি ওভালের বালুকা বেলায় ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ১২ অক্টোবর ২০১৩ কোগারাহ
সিডনিবাসীর হৃদয় আর রঙের মেলা ২০শে জানুয়ারী, ব্যাঙ্কসটাউনে
বাঙ্গালী মানেই উৎসব, আয়োজন আর রঙ। এই রঙের মেলারই আয়োজন চলছে সিডনিতে। আগামী ২০শে জানুয়ারী ব্যাঙ্কসটাউনের প্রখ্যাত পল কিটিং পার্কে
মঞ্চে জীবন নাটক
হ্যাপি রহমান, সিডনি: প্রায় এক দশক আগে এমনই কোন এক গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ার সিডনিতে সপরিবারে প্রথম এসেছিলাম । গন্তব্য শহর থেকে





