মন্দ হবে না
ভোরের আলোয়, আলতো রোদে
মাঝখানে রং চা
তুমি আমি, মুখুমুখী
খুব মন্দ হবে না!
হাতটি ধরা, তুমি আমি
চোখে, নরম আলো ভাসে
হেঁটেই চলি, খালি পায়ে
ভোরের শিশির ধোয়া ঘাসে
হেটে হেঁটেই, নদীর কূলে
ওপাড় বাঁধা নাহ (নৌকা)
তুমি আমি , জিরিয়ে নিবো
খুব মন্দ হবে না!
অচিন গাঁয়ের, অচিন মানুষ
খুব চেনা চলার ধরণ
অবাক চোখে, তাকিয়ে থাকে
লাজুক লাজুক মন।
আমি হাসি, তুমিও হাসো
মেলে সব হাসিদের ডানা
পথের ফুলের, তাকিয়ে থাকা
খুব মন্দ হবে না!
খুঁজবো দুজন, জোনাক আলো
সেই মনের প্রজাপতি
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
হারিয়ে যাওয়া নদী
তুমি আমি, পেয়েই যাবো
পথিক পথের ঠিকানা
তোমার আমার স্বপ্নে বাধা
খুব মন্দ হবে না!
ক্যানবেরা
২৬/০৯/২০১৭
Related Articles
বসন্ত আগমনী
যখন থামবে সব আনন্দ কলরব প্রাণের যত সাধ , মনের অনুপম সাজ! নিজকে গুটিয়ে নিব নাহয় শামুক হবো !খুঁজবো না আর সাড়া তোমার
Shahadat Manik's Anu Kobita
আমিহয়ত অন্ধকার থেকেইবলেছি তোমায়;হয়ত আমায় দেখনিকোন সরল রেখায়। মানুষযে খান থেকে চেনা যায়কোন মুখকোন শরীরী আত্মা। আলোআমার তো তা ছিল
এই পৃথিবীর ধুলার মাঝে – আহমেদ সাবের
এই পৃথিবীর ধুলার মাঝে লক্ষ প্রানের কান্না বাজে তুমি কি গো শুনতে পাও শুনতে? আমি তো চাই পথে পথে পাড়ি


