খেয়াল রেখো
খেয়াল রেখো:-
আমিও একদিন থেকে যাবো পৃথিবীতে
সে দিন, সারাদিন তুমি থাকবে
আমার সাথে।
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে
আবার অনেক আবেগে কেঁদে ফেলবো
কখনো কখনো।
কখনো রবীন্দ্রনাথ কখনো জীবনানন্দ
কবিতার সাথে ভালোবাসার পঞ্চ ভাষা
মিলে মিশে।
জানালা তোমার আমার পাশে দাঁড়াবে
ফুলে ফুল সেজে যাবে সাত আসমানে
ঈশ্বর প্রেমে।
যুগল, থেকে যাবো এই পৃথিবীতে
ঈশ্বর পাঠান দূত – বনে যায় ধর্ম
ভালোবাসা হবো।
এভাবেই মুহূর্ত, মুহূর্তে মুহূর্তে ঝিলিক
মনের ঝিলিক চোঁখে, মুখে, ঠোঁটে
বাউল বাতাসী।
মান্না, কলিম শরাফী কিংবা বেগম আখতার
গুন্ গুনাবো সারা দিন অথবা আত্মহারা
আমি গাইবো।
অঝোর ধারে, বাইরে বৃষ্টি হবে
আমি তোমাকে গল্প শোনাবো
প্রেমের গল্প।

Related Articles
ফুল ফোটে বনে বনে
ফুল ফোটে বনে বনে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ফোটে ফুলকলি বহিছে সমীর প্রভাত সময় কালে, করিছে কূজন প্রভাত পাখিরা বসিয়া
যাত্রা গানের আসর
যাত্রা গানের আসর লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) যাত্রা গানের বসেছে আসর গাঁয়ের যাত্রা পাড়ার মাঠে, হ্যাজাকবাতি জ্বলে চৌদিকে প্যাণ্ডেলে
সেই মায়াবী রাতি
চাঁদ নেই রাতের আকাশে, মরে গেছে জোছনা, সারারাত ধরে শুনি শুধু, ঝিঁঝিঁ পোকার কান্না। জোনাকিরা সারারাত জ্বলে গাছে নিয়ে বাতি।


