খেয়াল রেখো
খেয়াল রেখো:-
আমিও একদিন থেকে যাবো পৃথিবীতে
সে দিন, সারাদিন তুমি থাকবে
আমার সাথে।
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে
আবার অনেক আবেগে কেঁদে ফেলবো
কখনো কখনো।
কখনো রবীন্দ্রনাথ কখনো জীবনানন্দ
কবিতার সাথে ভালোবাসার পঞ্চ ভাষা
মিলে মিশে।
জানালা তোমার আমার পাশে দাঁড়াবে
ফুলে ফুল সেজে যাবে সাত আসমানে
ঈশ্বর প্রেমে।
যুগল, থেকে যাবো এই পৃথিবীতে
ঈশ্বর পাঠান দূত – বনে যায় ধর্ম
ভালোবাসা হবো।
এভাবেই মুহূর্ত, মুহূর্তে মুহূর্তে ঝিলিক
মনের ঝিলিক চোঁখে, মুখে, ঠোঁটে
বাউল বাতাসী।
মান্না, কলিম শরাফী কিংবা বেগম আখতার
গুন্ গুনাবো সারা দিন অথবা আত্মহারা
আমি গাইবো।
অঝোর ধারে, বাইরে বৃষ্টি হবে
আমি তোমাকে গল্প শোনাবো
প্রেমের গল্প।

Related Articles
আমার একটা বাসা ছিল
আমার একটা বাসা ছিল তার চিলেকোঠায় স্বপ্ন ছিল। অনেক রকম স্বপ্ন, রঙিন প্রজাপতির মতন, সুদর্শন যুবার মতন, ইচ্ছে পূরণের চেরাগের
তবু বেঁচে থাকার আশ্বাস!
ক্রমশই বিষাক্ত হয়ে আসছে চারিপাশ। নি:শ্বাসে বিষের গন্ধ, মুখ ভর্তি তেতো স্বাদ। বিষমাখা ছুরি হাতে ঘুরছে আদম হাওয়ারা, ছোটখাটো ত্রুটিতেই
আমি অমংগল দেখেছি – জাফর হোসেন
একসময় বাঘে মহিশে জল খেয়েছে এক ঘাটে,সুর্য উঠেছে পশ্চিমে , সাত খুন হয়েছে মাপ এক কথার জোরে । মাত্রা হীন


