মায়ের কাছে চিঠি

মায়ের কাছে চিঠি

মা তুমি কেমন আছো?
শুধুই জানতে ইচ্ছে করে,
তোমার কথা মনে হলে
চোখের পানি ঝরে।

এখন কেন আমায় ছেড়ে
অনেক দূরে থাকো,
তোমার ছেলে, খায়নি কো ভাত
খবর কি তা রাখো?

আদর করে কোলে নিতে
দুধ-মাখা ভাত খাইয়ে দিতে
ছড়ায় ছড়ায় ঘুম পড়াতে
নামাজ পড়ে দোয়া দিতে।

হারিয়ে গেছে মাগো তোমার
আদর মাখা ছোঁয়া,
মাথার উপর হাত রাখো না
কোথায় পাবো দোয়া।

বাবা বলেছে আসবে তুমি
সুস্থ সবল হয়ে,
তাইতো আমি সকাল-সন্ধ্যা
দাড়াই পথে গিয়ে।

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ

হায়াত মাহমুদ


Place your ads here!

Related Articles

বিবাহের সমতা কিংবা ম্যারেজ ইকুয়ালিটি !!!

আপনারা যারা বাংলাদেশে এই লেখা পড়ছেন তারা হয়তো মনে করছেন এটা আবার কি? ম্যারেজ তো ম্যারেজই এটার আবার সমতা কি?

অনীকের অন্তর্ধান ও এন্ডির মতিভ্রম

(গল্পটি উৎসর্গ করা হল ছোট্ট উইলিয়াম ট্যারলকে) সপ্তান্তের পত্রিকাতে খবরটা  দেখে বহুবছর আগে এ পাড়াতে ঘটে যাওয়া ঘটনাটা সবারই একটু

এই গাঁয়ের ছায়া মাটির মায়া

আমার গাঁয়ের পথের বাঁকে আম-কাঁঠালের বন, সবুজ ডাঙায় ফিঙে নাচে, ভরে ওঠে নয়ন মন। ঐ যে দূরে পথের বাঁকে, নদীর

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment